বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

বলিউডের দেশি গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একটা সময় বি-টাউনে নিয়মিত কাজ করেছেন তিনি। তবে এখন আর হিন্দি সিনেমায় সেভাবে দেখা যায় না তাকে। পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানেই কাজ করছেন তিনি।

প্রিয়াঙ্কার হলিউড সফর একেবারে সহজ ছিল না। শুরুর দিকে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অভিনয় করতে হয়েছে ‘বি-গ্রেড’ সিনেমাতেও। যা নিয়ে একাধিকবার প্রশ্নের সম্মুখীনও হতে হয় তাকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই নায়িকা। খবর : কইমই

প্রিয়াঙ্কা বলেন, ‘একটা সময় বলিউডে আমি ক্রমেই কোণঠাসা হয়ে যাই। আামাকে কোনো সিনেমায় নেওয়া হচ্ছিল না। সবার সঙ্গে মতের অমিল হতে শুরু করে। তখন আমি বঝতে পারি ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি, এই খেলায় আমি পারদর্শী নই। এরপর ভাবলাম কাজ থেকে বিরতি নেওয়া দরকার। কারণ আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’

এরপর হলিউডে বি-গ্রেড ছবিতে কাজের কারণ ব্যাখ্যা করে প্রিয়াঙ্কা আরও বলেন, ‘বলিউডের এমন অভিজ্ঞতা হওয়ার পর, আমি হলিউডের যে কোনো ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম। কারণ ইংরেজি ভাষায় ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হতো আমাকে। ছোট চরিত্রে অভিনয়ের এটাই ছিল প্রধান কারণ।’

সামনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে বেশ কয়েকটি হলিউডের সিনেমায় সিনেমায়। এ ছাড়াও তার নিজের প্রযোজনা সংস্থা থেকেও মুক্তি পাবে আরও কয়েক সিনেমা।

প্রিয়াংকা হলিউডে ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং সম্প্রতি ‘সিটাডেল’ এর মতো প্রজেক্টে কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X