বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

সেলেনার বাগদান সম্পন্ন

সেলেনা গোমেজ ও তার প্রেমিক বেনি ব্লাঙ্কো। ছবি : সংগৃহীত
সেলেনা গোমেজ ও তার প্রেমিক বেনি ব্লাঙ্কো। ছবি : সংগৃহীত

মার্কিন গায়িকা, অভিনেত্রী ও মডেল সেলেনা গোমেজ ও তার প্রেমিক বেনি ব্লাঙ্কোর বিয়ের ঘণ্টা বেজে উঠেছে। তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন। বুধবার (১১ ডিসেম্বর) সেলেনা সোশ্যাল মিডিয়ায় তাদের বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। খবর : এন্টারটেইনমেন্ট

সেলেনা তার ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেন, যেখানে তিনি তার আঙুলে বাগদানের আংটি পরা অবস্থায় বেনি ব্লাঙ্কোর সঙ্গে আনন্দঘন মুহূর্ত উপভোগ করছেন। ছবির ক্যাপশনে সেলেনা লিখেছেন, ‘আজ থেকেই চিরকাল শুরু।’ এই দম্পতি ২০২৩ সালে প্রেমের সম্পর্কে জড়ান এবং ২০২৪ সালের মে মাসে এক সাক্ষাৎকারে বেনি ব্লাঙ্কো জানান, তিনি ভবিষ্যতে তাদের বিয়ের পরিকল্পনা করছেন। এদিকে ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্ক নিয়ে সেলেনা গোমেজ দ্য হলিউড রিপোর্টারকে বলেছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে নিরাপদ সম্পর্ক এবং আমি এই ব্যক্তির সঙ্গে আমার ভবিষ্যৎ দেখতে পাই।’

এদিকে ইনস্টাগ্রামে সেলেনার পোস্ট করা ছবিতে দেখা যায় সেলেনা ও বেনি বসে আছেন একটি সুন্দর পিকনিক স্পটে, যেখানে বিভিন্ন প্রকার খাবারের আয়োজন করা হয়েছে। আরেকটি ছবিতে দেখা যায়, বেনি সেলেনাকে জড়িয়ে ধরে হাসছেন।

এর আগে সেলেনা ও সংগীতশিল্পী জাস্টিন বিবারের মধ্যে সম্পর্ক বেশ আলোচিত ছিল, কিন্তু তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

এরপর বেশ কয়েকটি বছর কেটে গেলেও সেলেনা বিভিন্ন প্রেমের গুঞ্জনে খবরের শিরোনামে উঠে আসেন। তবে বর্তমানে বেনি ব্লাঙ্কোর সঙ্গে তার বাগদান নিয়ে ভক্তরা ব্যাপকভাবে প্রশংসা করছেন এবং তাদের সুখী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১০

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১১

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১২

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৪

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৫

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৬

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৭

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৮

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৯

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

২০
X