বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

তোমাদের সবচেয়ে বেশি দরকার টাকা, মানুষ নয়: পাপারাজ্জিদের উদ্দেশে বিবার

কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার। ছবি : সংগৃহীত
কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার বর্তমানে তার জীবনের এক গভীর পরিবর্তনশীল সময় অতিক্রম করছেন। তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিও তার ভক্তদের হৃদয় ব্যথিত করছে।

পারাজ্জিদের ভিডিও করতে নিষেধ করছেন বিবার। ছবি : সংগৃহীত

সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় জাস্টিনকে ঘিরে ধরেন একদল পাপারাজ্জি। তারা তাকে ভিডিও করতে শুরু করলে বিবার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তোমাদের সবচেয়ে বেশি দরকার টাকা, মানুষ নয়।’ যেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। খবর: পেজ সিক্স।

এ সময় বিবার ক্ষোভ প্রকাশ করে তাদের উদ্দেশে বলেন, ‘তোমাদের সবচেয়ে বেশি দরকার টাকা, মানুষ নয়।’ ছবি : ভিডিও থেকে নেওয়া

বিবার ওই সময় ক্যামেরার উপস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন এবং স্পষ্টভাবে ভিডিও বন্ধ করতে বলেন। তবে পাপারাজ্জিরা তার অনুরোধ উপেক্ষা করে চলতে থাকলে বিবার নিজের বিরক্তি প্রকাশ করেন।

পাপারাজ্জিদের থেকে নিজেকে লুকাচ্ছেন জাস্টিন। ছবি : সংগৃহীত

এদিকে জাস্টিন বিবারের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন তার চিকিৎসক ও ঘনিষ্ঠজনরা। ২০২২ সালে তিনি র‍্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হন। এরপর থেকেই তার শরীর ভেঙে পড়ে এবং আগের তুলনায় অনেকটাই রোগা হয়ে যান। এই কারণেই তার বহু প্রতীক্ষিত ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ বাতিল করা হয়।

জাস্টিন একসময় মাদকে আসক্ত ছিলেন বিবার। যার ফলে ব্যক্তিজীবনে বহু সমস্যার সম্মুখীন হন তিনি। যদিও বর্তমানে তিনি নিয়মিত চিকিৎসার আওতায় রয়েছেন এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। কিন্তু গণমাধ্যম ও পাপারাজ্জিদের দৌরাত্ম্য বরাবরই তার জন্য একধরনের মানসিক চাপের উৎস হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১০

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

ইংল্যান্ডের দারুণ শুরু

১৭

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৮

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

২০
X