কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে শিক্ষক দিবস উদযাপন

বিইউবিটিতে শিক্ষক দিবস পালিত। ‍ছবি : সংগৃহীত
বিইউবিটিতে শিক্ষক দিবস পালিত। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করেছে। রোববার (১২ অক্টোবর) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় এক মননশীল ও বুদ্ধিবৃত্তিক আলোচনা সভা।

অনুষ্ঠানের শুরুতে দেশবরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী।

তিনি তার বক্তব্যে ছাত্রজীবনের শিক্ষকদের স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, ‘একজন শিক্ষকের প্রভাব কেবল পাঠদানে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীর চরিত্র, নৈতিকতা ও জীবনদর্শন গঠনে তিনি অনন্য ভূমিকা রাখেন।’

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক তৌহিদুল কবির। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিইউবিটির আইকিউএসি পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্যবসায় ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন অধ্যাপক ঘোষের একাডেমিক জীবন ও গবেষণামূলক কর্মকাণ্ড নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘অধ্যাপক ঘোষ ভবিষ্যৎ শিক্ষকদের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব এবং একাডেমিক সততা ও নিষ্ঠার উজ্জ্বল উদাহরণ।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সালেহ। তিনি তার বক্তব্যে শিক্ষকদের মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

সম্মাননাপ্রাপ্ত অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ তার বক্তব্যে শিক্ষকতা জীবনের দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল শ্রদ্ধা, ভালোবাসা ও আত্মসমালোচনার এক অনন্য আবহে পরিপূর্ণ—যা শিক্ষার মহিমা ও শিক্ষকদের অবদানকে আরও একবার স্মরণ করিয়ে দেয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X