স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে না পারলেও রোনালদোকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট

টেইলর সুইফট রোনালদোকে ছাড়ালেও ছাড়াতে পারেননি মেসিকে। ছবি : সংগৃহীত
টেইলর সুইফট রোনালদোকে ছাড়ালেও ছাড়াতে পারেননি মেসিকে। ছবি : সংগৃহীত

ইনস্টাগ্রামের ইতিহাসে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে টেইলর সুইফট। এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বাগদানের খবর জানিয়ে পোস্ট করে তিনি গড়লেন নতুন রেকর্ড—দ্বিতীয় দ্রুততম পোস্ট হিসেবে ১ কোটি লাইক পাওয়া। এই কীর্তিতে তিনি পিছনে ফেললেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

মঙ্গলবার পোস্ট করার মাত্র এক ঘণ্টা পাঁচ মিনিটে সুইফটের বাগদানের ছবিটি ছুঁয়ে ফেলে ১০ মিলিয়ন লাইক। রোনালদোর বিখ্যাত দাবা খেলার ছবি (লিওনেল মেসিকে নিয়ে লুই ভুইতোঁর বিজ্ঞাপন) সেই মাইলফলকে পৌঁছেছিল দুই ঘণ্টা ১০ মিনিটে। ফলে রোনালদোকে পেছনে ফেলে সুইফট এখন ইনস্টাগ্রাম ইতিহাসের দ্বিতীয় দ্রুততম তারকা।

তবে সবচেয়ে দ্রুততম রেকর্ড এখনো মেসির দখলেই। ২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন জাদুকরের পোস্ট মাত্র ৩৯ মিনিটে ১ কোটি লাইক ছুঁয়েছিল। শুধু তাই নয়, সেই পোস্ট এখনো পর্যন্ত ইনস্টাগ্রামের সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি—৭ কোটি ৪৫ লাখেরও বেশি।

রোনালদো ও মেসির প্রতিদ্বন্দ্বিতা মাঠ ছাড়িয়ে বহু আগেই চলে এসেছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায়। রোনালদোর দাবা খেলার ছবি লাইক কুড়িয়েছিল ৪ কোটির বেশি, আর মেসির পোস্ট থেমে নেই ৭ কোটির ঘরে। তবে এ দৌড়ে নতুন সংযোজন টেইলর সুইফট। তিনি দেখিয়ে দিলেন, সংগীত জগতের সুপারস্টাররাও সোশ্যাল মিডিয়ায় খেলাধুলার আইকনদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন।

যদিও মেসির রেকর্ড ভাঙা আপাতত সুইফট বা রোনালদোর কারও পক্ষেই সম্ভব হয়নি, তবুও এই প্রতিযোগিতা ভক্তদের মধ্যে তৈরি করেছে তুমুল আগ্রহ। একদিকে ইন্টার মায়ামির জার্সিতে মেসি নামছেন লিগস কাপ সেমিফাইনালে, অন্যদিকে আল-নাসরের হয়ে খেলতে প্রস্তুত রোনালদো। আর সুইফট? তিনি আপাতত শুধু বাগদানের খবরে নয়, ইনস্টাগ্রামের রেকর্ড বইয়েও জায়গা পাকা করে ফেলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১০

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১১

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১২

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৩

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৪

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৫

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৬

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৭

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৮

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৯

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

২০
X