কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটে বাড়তি তেমন কোনো খরচ নেই। জাতীয় নির্বাচনের সরঞ্জাম দিয়েই গণভোট করা সম্ভব। একইদিনে নির্বাচন হলে সংস্কার ইস্যু ঢেকে যাবে। গণভোট আর জাতীয় নির্বাচন এক সঙ্গে হলে আমও যাবে ছালাও যাবে।

তিনি বলেন, নভেম্বরে গণভোট করার প্রস্তাব দিয়েছে জামায়াত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে পরিবেশ নিশ্চিতে পরীক্ষামূলকভাবে তা করা যেতে পারে।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোট নিয়ে দুই ধরনের মতামত রয়েছে। দল বলছে, গণভোট আলাদাভাবে হতে হবে এবং জাতীয় নির্বাচনের সঙ্গে হওয়া যাবে না। পিআর পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটবে না।

তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ করা, জন্মসনদ দিয়েও যাতে প্রবাসীরা ভোটার হতে পারেন এ নিয়ে ইসির সঙ্গে কথা হয়েছে।

জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন এক সঙ্গে হলে সমস্যা সৃষ্টি হবে। কারণ জাতীয় নির্বাচন আর গণভোট এক জিনিস নয়। এক সঙ্গে দুই ব্যালটে দুই পদ্ধতির ভোট হওয়া অযৌক্তিক। সরকার গণভোটের সিদ্ধান্ত নিলে ইসি প্রস্তুত রয়েছে। ইসির সক্ষমতা রয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X