বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজাকে সমর্থন করে সিনেমা থেকে বাদ পড়লেন অভিনেত্রী

মেলিসা বারেরা মার্তিনেজ। ছবি : সংগৃহীত
মেলিসা বারেরা মার্তিনেজ। ছবি : সংগৃহীত

চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের গাজার প্রতি সমর্থন জানিয়ে হলিউডের সিনেমা ‘স্ক্রিম’ থেকে বাদ পড়েছেন মেক্সিকোর অভিনেত্রী মেলিসা বারেরা মার্তিনেজ। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছেন তিনি। এ বছর মুক্তিপ্রাপ্ত ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।

গাজাকে সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করায় মেলিসা বারেরা মার্তিনেজকে ‘স্ক্রিম’ থেকে বাদ দিয়েছে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান স্পাইগ্লাস মিডিয়া। খবর টাইম ডটকম।

স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, ‘যে কোনো বিদ্বেষমূলক অবস্থান তারা সহ্য করবেন না। গণহত্যা, জাতিগতভাবে নির্মূল নিয়ে ভুল তথ্য দিয়ে অভিনেত্রী সীমা লঙ্ঘন করেছেন।

ইনস্টাগ্রাম পোস্টে মেলিসা বারেরা লিখেছেন, ‘গাজার অবস্থা এখন অনেকটাই বন্দিশিবিরের মতো। গাদাগাদি করে থাকছেন মানুষ। নেই পানি ও বিদ্যুৎ। ইতিহাস থেকে মানুষ কিছুই শেখেনি। এবারও মানুষ মুখ বুজে সব দেখছে। এটা গণহত্যা, গাজার মানুষকে জাতিগতভাবে নির্মূল করা হচ্ছে।’

উল্লেখ্য, ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে সিনেমার পাশাপাশি টিভি সিরিজেও নিয়মিত দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X