বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী হেলেনা

কিংবদন্তি নাট্যশিল্পী হেলেনা রোজা। ছবি : সংগৃহীত
কিংবদন্তি নাট্যশিল্পী হেলেনা রোজা। ছবি : সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তি নাট্যশিল্পী হেলেনা রোজা। গত ৩ ফেব্রুয়ারি মেক্সিকো সিটিতে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সংবাদমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হেলেনা রোজার ব্যক্তিজীবনে তিন সন্তানের জননী ছিলেন। তিনি স্বামীকে রেখে গেছেন।

সাংবাদিক মারিয়া লুইসা ভালদেসে ডোরিয়া এ অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়েছেন।

কিংবদন্তি এ অভিনেত্রীর মৃত্যুতে হৃদয় ভেঙেছে শুভাকাঙ্ক্ষীদের। তারা প্রিয় অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে শোক জানিয়ে বিভিন্ন পোস্ট করছেন তারা।

হেলেনা রোজা ছিলেন মেক্সিকান টেলিভিশন তারকাদের মধ্যে সফল একজন অভিনেত্রী। ষাটের দশকে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। দুর্দান্ত কাজের জন্য এরিয়েল অ্যাওয়ার্ডসহ কয়েকটি পুরস্কারে স্বীকৃত হয়েছেন তিনি।

১৯৭০ সালে দ্য সুইসাইড ক্লাবের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় হেলেনা রোজার। এতে তার চরিত্রটি সমালোচকদের প্রশংসায় ভাসতে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১০

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

১১

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১২

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৩

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৪

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৯

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X