বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয়শিল্পীদের ধর্মঘটে হলিউডে অচলাবস্থা

হলিউড। ছবি : সংগৃহীত
হলিউড। ছবি : সংগৃহীত

বেতন কমানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ফলে কর্মক্ষেত্রে তৈরি হওয়া হুমকির কারণে দীর্ঘদিন ধরে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন হলিউডের লেখকরা। বড় স্টুডিওগুলোর কাছে বেশি পারিশ্রমিক চেয়ে একটি চুক্তি করতে চেয়েছে লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ)। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর ধর্মঘটের ডাক দেন হলিউডের লেখকরা।

তাদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন কোম্পানি লেখকদের পেছনে ব্যয় কমাতে বর্তমানে স্ট্রিমিং সার্ভিসের দিকে ঝুঁকেছে। এতে কাজের পরিবেশ খারাপ হয়ে পড়েছে।

এ দিকে দাবিদাওয়া পূরণ না হওয়ায় লেখকদের এই ধর্মঘটে ১৩ জুলাই থেকে যোগ দিয়েছেন হলিউড অভিনয়শিল্পীরাও। লেখক ও অভিনয়শিল্পীদের এমন যৌথ কর্মবিরতির ঘটনা প্রায় ৬৩ বছর পর ঘটল হলিউডে। এই ধর্মঘটের ফলে হলিউডের টেলিভিশন ও সিনেমার সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে টিভির জনপ্রিয় ধারাবাহিকগুলো দেরিতে শুরু হচ্ছে। ধর্মঘট চলতে থাকলে সিনেমাগুলোও আটকে যেতে পারে।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টের প্রেসিডেন্ট ফ্র্যান ড্রেসচার বলেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, যদি আমরা এখনই একসঙ্গে না দাঁড়াই, সবাই বিপদে পড়ব।’

অন্যদিকে স্টুডিওর প্রতিনিধিত্বকারী দ্য অ্যালিয়েন্স অব মোশন পিকচার ও টেলিভিশন প্রডিউসারস বলছে, এমন ধর্মঘট হতাশাজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X