বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশেও মুক্তি পাবে মিলনের হলিউড সিনেমা 

বাংলাদেশেও মুক্তি পাবে মিলনের হলিউড সিনেমা 
বাংলাদেশেও মুক্তি পাবে মিলনের হলিউড সিনেমা 

আসছে ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন অভিনীত ‘বনইয়ার্ড’। নায়কের দ্বিতীয় হলিউড সিনেমা এটি। মেল গিবসনের মতো তারকার দেখে মিলবে সিনেমায়।

নতুন খবর হলো এই, বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। দেশের প্রেক্ষাগৃহে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই মুক্তি পাবে ‘বনইয়ার্ড’ চলচ্চিত্রটি।

বিষয়টি নিয়ে যোগাযোগ আনিসুর রহমান মিলন কালবেলাকে বললেন, আমি খুবই আনন্দিত। পরিচালক আমাকে জানিয়েছেন ‘বনইয়ার্ড’ বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। এজন্য তিনি কাজ শুরু করেছেন। তবে ৫ জুলাই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। শিগগিরই দেশের সিনেমা হলে কবে মুক্তি দেওয়া হবে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি আরও বলেন, একজন সিরিয়াল কিলারকে নিয়ে বনইয়ার্ড’র গল্প এগিয়ে যায়। যার খোঁজ করতে মাঠে নামে মেল গিবসন। এখানে আমি নানাভাবে সাহায্য করি তাকে। এই সিনেমা নিয়ে আমি দারুণ আশাবাদী।

‘বনইয়ার্ড’ পরিচালনা করেছেন আসিফ আকবর। তিনি বলেন, দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির প্রস্তুতি রয়েছে। সেজন্য কাজও শুরু হয়েছে। মূলত বাংলা ও ইংরেজি ভাষাতে মুক্তির পরিকল্পনা থাকায় এই মুহূর্তে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে না। একসঙ্গে দুই ভাষায় সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিতে চাই আমি।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন মিলন। বাংলাদেশের দ্রুত যেন সিনেমাটি মুক্তি পায় বিষয়টি নিয়ে পরিচালককে সহায়তা করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১০

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১১

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১২

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৩

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৪

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৫

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৬

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৭

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৮

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৯

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

২০
X