চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে অস্ত্র উঁচিয়ে পোস্ট, সেই যুবক আটক

শওকত আলী। ছবি : সংগৃহীত
শওকত আলী। ছবি : সংগৃহীত

অস্ত্র নিয়ে ফেসবুকে ছবি দিয়ে ভাইরাল যুবককে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক শওকত আলী চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকার গোল বক্সের ছেলে। তিনি একাধিক মামলার আসামি।

সম্প্রতি হাতে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন আটক শওকত। তবে ভাইরাল সেই অস্ত্র উদ্ধার করা যায়নি বলে সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেনাবাহিনী জানায়, আটক শওকত আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অস্ত্রসহ ছবি ভাইরাল হয়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর সেনাবাহিনীর টাস্কফোর্স-৪ এবং ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বুধবার ভোরে অভিযান চালিয়ে চারাবটতল এলাকার একটি ভবন থেকে তাকে আটক করে।

সেনাবাহিনী আরও জানায়, আটক শওকত আলীর বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে। তার কাছে অস্ত্র না পাওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X