বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, ‘দুঃখজনক’ বললেন মিথিলা 

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, ‘দুঃখজনক’ বললেন মিথিলা। ছবি সংগৃহীত  
সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, ‘দুঃখজনক’ বললেন মিথিলা। ছবি সংগৃহীত  

সাকিব আল হাসান। ক্রিকেটের এক অনন্য নাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এবার হত্যা মামলার আসামির খাতায় নাম উঠলো সাকিবের।

গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।

গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন। এ ছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, মৎসজীবী লীগের নামও রয়েছে।

এদিকে শুক্রবার (২৩ আগস্ট) সকালে সামাজিক মাধ্যমে সাকিবকে আসামি করার খবর শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘এ ধরনের অভিযোগ জনগণের কাছে ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এবং এতে বিশ্বাসযোগ্যতাও হারাবে। এই গ্রেপ্তারের মানে কী? শাহ আলমের মতো অপরাধীরা এখনো মুক্ত। কিন্তু সাকিব যাই করুক না কেন, তিনি অন্তত খুনি নন। আপনারা কীভাবে তার সব অর্জন ভুলে যাচ্ছেন? তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। আমরা যদি মেধাবীদের মূল্যায়ন না করি, তাহলে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে।’

বলে রাখা ভালো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর মুকুটজয়ী হয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। সাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে খবর চাউর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X