বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

তানজিয়া জামান মিথিলা। ছবি : সংগৃহীত
তানজিয়া জামান মিথিলা। ছবি : সংগৃহীত

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ আসর মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন মডেল তানজিয়া জামান মিথিলা। পাবলিক ভোটিংয়ে ১০ লাখ ৩৯ হাজার ভোট পেয়ে সব প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এখন সবার শীর্ষে অবস্থান করছেন। সোমবার (১৭ নভেম্বর) মিস ইউনিভার্স বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই সুখবর নিশ্চিত করেছে।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক মুস্তফা ইসলাম ডিউক প্রতিযোগী মিথিলার একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, মিথিলা ১০ লাখ ৩৯ হাজার ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তার ভোট বেড়েছে ৩ লাখ, যা বাংলাদেশের জন্য এক ইতিহাস। এর আগে তার ভোটের সংখ্যা ছিল ৭ লাখ ৩৯ হাজার।

থাইল্যান্ড ও মেক্সিকোভিত্তিক ‘মিস ইউনিভার্স অর্গানাইজেশন’ পরিচালিত এই প্রতিযোগিতার বার্ষিক বাজেট প্রায় ১০০ মিলিয়ন ডলার। বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ এই আসরটি উপভোগ করেন। এই প্রতিযোগিতায় বিজয়ীর জীবন মুহূর্তেই বদলে যায়।

মিস ইউনিভার্স বিজয়ীর মাথায় ওঠে ‘ফোর্স ফর গুড’ নামের হীরাখচিত মুকুট, যার বাজারমূল্য প্রায় ৫.৫ মিলিয়ন ডলার। এটি প্রায় এক হাজার হীরা এবং নীলকান্তমণি দিয়ে সজ্জিত। সম্মানজনক এই মুকুটের পাশাপাশি বিজয়ীকে এক বছরের বেতন হিসেবে দেওয়া হয় নগদ আড়াই লাখ ডলারের চেক, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটিরও বেশি টাকা।

পুরস্কারের তালিকা এখানেই শেষ নয়। বিজয়ীকে এক বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মিস ইউনিভার্স সংগঠনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ দেওয়া হয়। এই এক বছর তার বাজার, রান্না, খাওয়া, পোশাক, প্রসাধনসামগ্রীসহ যাবতীয় খরচ বহন করে কর্তৃপক্ষ। এমনকি তাকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহারের সুবিধাও দেওয়া হয়, যাতে করে তিনি কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিশ্বের যে কোনো প্রান্তে ঘুরে বেড়াতে পারেন। প্রতিটি সফরের হোটেল খরচ, খাওয়া এবং ফটোশুট বা প্রেস মিটিংয়ের সব আয়োজনও করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

এ ছাড়া মিস ইউনিভার্সের বিজয়ী ব্যক্তিগতভাবে কোনো কনসার্ট, ইভেন্ট, ফ্যাশন শো বা পার্টিতে যেতে চাইলে কর্তৃপক্ষ তার সব ব্যবস্থা করে দেয়। বিনিময়ে মিস ইউনিভার্সের পক্ষ থেকে কিছু নির্ধারিত দাতব্য কাজে তাকে অংশ নিতে হয়। সব মিলিয়ে ভোটিংয়ে শীর্ষে থাকা মিথিলার সামনে এখন এমনই এক স্বপ্নের মতো জীবনের হাতছানি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X