বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভেন্যু পরিবর্তন করে শনিবার জালের কনসার্ট

‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট। ছবি : সংগৃহীত
‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট। ছবি : সংগৃহীত

পূর্বের ঘোষণা অনুযায়ী গতকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট। যেটির প্রধান আকর্ষণ ছিল পাকিস্তানের ব্যান্ড জাল। তাদের সঙ্গে পারফর্ম করার জন্য প্রস্তুতি নেয় দেশের তিন ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন। তবে অতিবৃষ্টির কারণে কনসার্ট ভেন্যু ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

নিজেদের পেজ থেকে ‘অ্যাসেন বাজ’ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ‘আমরা দুঃখিত, প্রতিকূল আবহাওয়ার কারণে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। কয়েক দিন ধরে অবিরাম ভারি বর্ষণ অনুষ্ঠানস্থলের উল্লেখযোগ্য ক্ষতি করেছে, যা কনসার্ট আয়োজনের অনুপযুক্ত করে তুলেছে। আমাদের দর্শকের নিরাপত্তা ও মঙ্গলের স্বার্থে আমরা কনসার্টটি স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। পুনর্নির্ধারিত তারিখ সম্পর্কিত আরও আপডেটের জন্য অনুগ্রহ করে সঙ্গে থাকুন।’

এরপর শুক্রবার সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে কালবেলাকে কনসার্টের নতুন তারিখ নিশ্চিত করা হয়। ২৭ সেপ্টেম্বরের পরিবরর্তে ভেন্যু পরিবর্তন করে কনসার্ট ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কনসার্টের নতুন ভেন্যু সম্পর্কে নিশ্চিত করতে পারেনি আয়োজকরা।

শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় শুরু হওয়ার কথা ছিল কনসার্ট ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’। কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম ও ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স। কনসার্টে জাল ব্যান্ড তাদের প্রথম প্রকাশিত অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উদযাপন করার কথা ছিল। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো—‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’। এ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এর আগে ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল ‘জাল’।

এদিকে, গেট সেট রকের ওয়েবসাইটে টিকিট বিক্রি করেছেন আয়োজকরা। সেখানে টিকিটের দাম নির্ধারণ করা হয় ৩ হাজার ৫০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X