বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

চতুর্থ বিয়ে করছেন অভিনেত্রী বনিতা

চতুর্থ বিয়ে করছেন অভিনেত্রী বনিতা
চতুর্থ বিয়ে করছেন অভিনেত্রী বনিতা

তামিল অভিনেত্রী বনিতা বিজয় কুমার। চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। তার হবু বরের নাম রবার্ট। তিনি পেশায় কোরিওগ্রাফার। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে হবু বরের সঙ্গে তোলা রোমান্টিক ছবি পোস্টের মাধ্যমের বিয়ের ঘোষণা দেন বনিতা। আসছে ৫ অক্টোবর বিয়ে করছেন তারা।

২০০০ সালের ১০ সেপ্টেম্বর প্রথমবার ঘর বাঁধেন বনিতা। পাত্র ছিলেন অভিনেতা আকাশ। বিয়ের পরের বছরই তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান। ওই সংসারে চার বছর পর কন্যা সন্তানের জন্ম দেন বনিতা। বিয়ের ৫ বছরের মাথায় ২০০৫ সালে আলাদা হয়ে যায় এই জুটি।

পরে ২০০৭ সালে ব্যবসায়ী আনন্দ জয় রাজনকে বিয়ে করেন বনিতা। তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় ২০১২ সালে। ওই ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। এরপর ২০১৩ সালে কোরিওগ্রাফার রবার্টের প্রেমে মজেন বনিতা। কিন্তু ২০১৭ সালে এ সম্পর্কও ভেঙে যায়।এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী।

২০২০ সালে বনিতা জানিয়েছিলেন, পিটার পল নামে এক ফটোগ্রাফারের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। ওই বছরের ২৭ জুন বিয়ে করেন তারা। পরে তিনি জানতে পারেন পিটার বিবাহিত এবং দুই সন্তানের বাবা। পিটারের প্রথম স্ত্রী এলিজাবেথ বনিতা-পিটারের নামে মামলা দায়ের করেন। তারপর পিটারকে ডিভোর্স দেন অভিনেত্রী।

২০১৩ সালে কোরিওগ্রাফার রবার্ট-বনিতার প্রেমের গুঞ্জন উঠেছিল। কিন্তু সেটি অস্বীকার করেন বনিতা। সেসময় পিটারকে ‘বন্ধু’ বলে মন্তব্য করেছিলেন। অবশেষে সেই পুরোনো প্রেমিককেই বিয়ে করতে যাচ্ছেন তামিল এই অভিনেত্রী। বনিতা জনপ্রিয় অভিনেতা বিজয় কুমারের মেয়ে। তার মায়ের নাম মঞ্জুলা বিজয় কুমার। তামিল, তেলেগু, কন্নড় ভাষার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মঞ্জুলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১০

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১১

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১২

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৩

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৪

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৬

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৭

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৮

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৯

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X