বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০১:৩২ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়’

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত
অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত

সময়টা মোটেও ভালো যাচ্ছে না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের। বরাবরই নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতেন তিনি। উপস্থাপনা অনুষ্ঠানে অতিথিকে বিতর্কিত প্রশ্ন করায় বা অপমান করার কারণেও বারবার কটাক্ষের স্বীকার হয়েছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন জয়। এর মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয় তাকে। এমনকি বাদ পড়েছেন রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ থেকেও।

এ ছাড়া নানা বিতর্কের কারণে শোবিজাঙ্গনেও কাজ হারাচ্ছেন তিনি। এমন এক অভিযোগ সামনে এনে জয় জানান, ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। গত ১০ অক্টোবর ফিল্মটি মুক্তিও পেয়েছে। অন্যতম প্রধান চরিত্রে কাজ করলেও প্রচারণায় রাখা হয়নি তাকে। কেন এমনটা ঘটছে সেই প্রশ্নও তুলেছেন এই অভিনেতা।

জয়ের অভিযোগ, এই ফিল্মটিতে বাকি সবার মতো তিনিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। তার পরিচালক, প্রযোজক ও সহশিল্পীরা অভিনেতার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন। তবে এর কোনো প্রমোশনে তার ছবি পর্যন্ত ব্যবহার করা হয়নি এবং এই অভিনেতাকে ট্রেলারেও ব্যবহার করা হয়নি।

জয়ের প্রশ্ন, তার আসলে অপরাধ কী? এরপর তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতার পর একমাত্র তিনিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছেন এবং অভিনেতার অবস্থান পরিষ্কার করেছেন। তবুও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে তাকে নিয়ে করা হচ্ছে ট্রল। এবার তার রিজিক কেড়ে নেওয়া হয়েছে। কারণ অভিনয় আমার রিজিক। পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী!

এদিকে রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নির্মাণ থেকেও বাদ দেওয়া হয়েছে তাকে। যেখানে অনেক আগে থেকেই কাজ করার কথা ছিল জয়ের। তবে শুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়েছেন তিনি। এ বিষয়ে জয় বলেন, ‘একদিন রাফি আমাকে ফোন করে বলল কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে এভয়েড করতে। অথচ তিন মাস ধরে আমি রাফির এই কাজটা করার স্বপ্নে ছিলাম! তাহলে কি ধরেই নিবো- বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।’’

এর আগে জয় রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘৭ নম্বর ফ্লোর’-এ অভিনয় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X