বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সালমান মারা যাওয়ার সময় বগুড়াতে নৌকায় খিচুড়ি খাচ্ছিলাম : ডন

সালমান মারা যাওয়ার সময় বগুড়াতে নৌকায় খিচুড়ি খাচ্ছিলাম : ডন। ছবি : সংগৃহীত
সালমান মারা যাওয়ার সময় বগুড়াতে নৌকায় খিচুড়ি খাচ্ছিলাম : ডন। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যাকাণ্ডে রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে এ তারকার মৃত্যুরহস্য। একের পর এক পুরোনো তথ্য ও সাক্ষাৎকার ঘুরে ফিরে আসছে আলোচনায়।

সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি তার সাবেক স্ত্রী সামিরা হক এবং মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন। সম্প্রতি এই মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একই সঙ্গে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে যাতে কেউ পালাতে না পারেন।

এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় শো ‘সেন্স অব হিউমার’-এ দেওয়া ডনের পুরোনো সাক্ষাৎকারের একটি ভিডিও।

সেখানে জয় সরাসরি প্রশ্ন করেন, ‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারে—ওনার মা না ওনার স্ত্রী? এককথায় বললে কী বলবেন?’

প্রত্যুত্তরে ডন বলেন, ‘এটা ফ্যামিলিগত ব্যাপার। সালমান ভাই মেন্টালি আপসেট ছিলেন।’

তবে একই সাক্ষাৎকারে সালমানের মৃত্যুর দিনটি নিয়ে ডন বলেন, ‘সেদিন ছিল শুক্রবার। আমি তখন বগুড়াতে ছিলাম। সকালে এলাকার ছোট ভাই-বান্ধবদের সঙ্গে নদীতে নৌকায় খিচুড়ি পাকিয়ে খাচ্ছিলাম। হঠাৎ নদীর ঘাটে গিয়ে শুনলাম, লোকজন বলছে—ডন ভাই, আপনি এখানে! সালমান শাহ তো মারা গেছে। তখন আমি ভেবেছিলাম হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কারণ সালমান খুব ভালো ড্রাইভার ছিল। ওর গাড়িতে উঠলে আমি সুরা পড়ে উঠতাম।’

তিনি আরও যোগ করেন, ‘বাড়ি ফিরে সন্ধ্যা ৭টার খবরের সময় টিভিতে দেখলাম সালমান মারা গেছে। তখনো বুঝতে পারিনি কী কারণে মারা গেছে। পরে শুনলাম বাসায় মারা গেছে, তখন মনে হলো কোনো সমস্যা হয়েছে।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন— সামিরা হক, আশরাফুল হক ডন, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি (মেফিয়ার বিউটি সেন্টার), আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

এর মধ্যে রেজভী আহমেদ ফরহাদ এক জবানবন্দিতে দাবি করেছিলেন ‘এটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড। কয়েকজন মিলে সালমান শাহকে হত্যা করা হয়, যার সঙ্গে সামিরা ও ডনও জড়িত ছিলেন।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X