বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০২:৫১ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছেন আতিফ আসলাম, সঙ্গে তাহসান ও কাকতাল

আতিফ আসলাম, আবদুল হান্নান ও তাহসান খান। ছবি : সংগৃহীত
আতিফ আসলাম, আবদুল হান্নান ও তাহসান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। এ বছরের ১৯ এপ্রিল বাংলাদেশে কনসার্ট করেন তিনি। এর সাত মাস পর ঢাকায় আবারও আসছেন এই শিল্পী।

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। এই কনসার্টে আতিফ ছাড়াও পাকিস্তানের আবদুল হান্নান এবং বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল পারফারম করবে।

‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়।

কনসার্টের টিকিট পাওয়া যাবে ট্রিপল টাইম কমিউনিকেশনের নিজস্ব ওয়েবসাইট টিকেট টুমরোতে পাওয়া যাবে। এ মাসের শেষের দিকে এটি আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে আতিফ ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করতে প্রথমবার ঢাকায় আসেন। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন। সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় পারফরম করেন তিনি। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টটিতে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তার গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান। সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফরম করেছিলেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।

তবে আতিফের সঙ্গে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্ট নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করতে পারেনি আয়োজকরা। এ খুব শীঘ্রই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X