বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মান্নার মৃত্যু মামলা দ্রুত নিষ্পত্তি চান শেলী

মান্না ও শেলী কাদের। ছবি : সংগৃহীত
মান্না ও শেলী কাদের। ছবি : সংগৃহীত

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকাই সিনেমার অভিনেতা এস এম আসলাম তালুকদার মান্না। তার মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা ছিল বলে অভিযোগ উঠেছিল। এ ঘটনায় সেই বছরের ১৭ সেপ্টেম্বর ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে চিত্রনায়কের পরিবার। সেই মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন মান্নার স্ত্রী শেলী কাদের।

৬ আগস্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন শেলী। জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশে বর্তমানে মামলাটির কার্যক্রম স্থগিত। তাই মান্নার মৃত্যুর ১৩ বছর পরও নিষ্পত্তি হয়নি মামলাটি।

সংবাদ সম্মেলনে মান্নার স্ত্রী বলেন, ‘২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মামলা করেছি। যা এখনও নিষ্পত্তি হয়নি। আমি মান্না হত্যার বিচার চাই। ন্যায় বিচার চাই। মান্না হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

আরও পড়ুন : জীবনে কোনো ভালো বন্ধু পেলাম না : জায়েদ খান

উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ভোরে কিছুটা অসুস্থ বোধ করায় গাড়ি চালিয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান চিত্রনায়ক মান্না। হাসপাতালে চিকিৎসকদের অবহলোয় তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X