নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

সিলভার ক্রিসেন্ট হাসাপাতালে মৃত আনিকার স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
সিলভার ক্রিসেন্ট হাসাপাতালে মৃত আনিকার স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সিলভার ক্রিসেন্ট হাসাপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় আনিকা নামে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

রোববার (২৪) সকালে ওই কিশোরীর মৃত্যু হয়। স্বজনরা হাসপাতালে মরদেহ নিয়ে অবস্থান নেয় এবং বিচার দাবি করেন।

এসময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে রোগীর স্বজনদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। হাসপাতালের কয়েকটি গ্লাস ভাঙচুর করেন নিহত রোগীর স্বজনরা এবং বিচার দাবি করেন।

এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ প্রতিষ্ঠানটির চিকিৎসক ও নার্সসহ পাঁচজনকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

নিহত মেহনাজ আক্তার আনিকা (১৬) বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকায় মো. আমানতের মেয়ে এবং ফতুল্লার মুসলিম নগর দক্ষিণপাড়া এলাকার মো. রোমানের স্ত্রী।

নিহতের স্বামী রোমান ও বাবা আমানত সহ স্বজনরা অভিযোগ করেন টনসিল অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, মেহনাজ আক্তার আনিকা নামে কিশোরীকে টনসিলের চিকিৎসার জন্য সিলভার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ছিলেন রোগী। ডাক্তার রোগীর পরীক্ষা করাতে স্বজনদের বলেন। ওই চিকিৎসক তাদের জানান, রোগীর টনসিল অপারেশন করাতে হবে। পরে শনিবার রাতে রোগীর অপারেশন করানো হয়। অপারেশনের পর ওটি রুম থেকে কেবিনে দেওয়া হয় রোগীকে। পরে রাত ৩টার দিকে রোগী ব্যথায় ছটফট করলে দায়িত্বরত নার্সদের জানালে তারা চিকিৎসকের সঙ্গে কথা বলে ইনজেকশন দেয়। ভোর ৪টার দিকে পুণরায় ব্যথা অনুভব হলে রোগীকে আবার ইনজেকশন দেয় দায়িত্বরত নার্স। রোববার সকাল ১০টার দিকে রোগী আবার ছটফট করতে থাকে। এসময় ব্যথার এক পর্যায় রোগীর মৃত্যু হয়।

তারা আরও বলেন, অপারেশনের পর রোগীর ঠিকমত দেখভাল করেননি ডাক্তার। তার অবেহেলা ও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয় বলে দাবি করেন স্বজনরা। এ ঘটনায় ডাক্তার ও হাসপাতালের কর্তৃপক্ষের বিচার দাবি করেন তারা।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, শহরের সিলভার ক্রিসেন্ট হাসপাতালে ভুল চিকিৎসায় এক কিশোরীর মৃত্যু অভিযোগ করেন স্বজনরা। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রতিষ্ঠানটির চিকিৎসক ও নার্সসহ পাঁচজনকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, সিলভার ক্রিসেন্ট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপজলের বিরুদ্ধে মামলা 

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১০

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

১১

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

১২

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৩

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১৫

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১৬

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৭

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৮

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৯

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

২০
X