বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০২:৫১ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আরশের সঙ্গে জুটি ভাঙার কারণ জানালেন তানিয়া 

আরশের সঙ্গে জুটি ভাঙার কারণ জানালেন তানিয়া 
আরশের সঙ্গে জুটি ভাঙার কারণ জানালেন তানিয়া 

একটা সময়ে টানা একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। এই জুটির নাটক দর্শকনন্দিত হতে থাকে। মিডিয়াপাড়ায় তাদের প্রেমের গুঞ্জনও চাউর ছিল। তবে এখন আর একসঙ্গে দেখা যায় না আরশ-তানিয়াকে।

শামীম হাসান সরকারসহ একাধিক অভিনেতার বিপরীতে অভিনয় করছেন তানিয়া। অন্যদিকে আরশকে বেশির ভাগ নাটকেই দেখা যাচ্ছে তাসনুভা তিশার বিপরীতে। নতুন এই জুটিও পেয়েছে দর্শকপ্রিয়তা। দর্শকরা এখনো তানিয়া-আরশকে জুটি হিসেবে দেখতে চান। ইউটিউব কিংবা সোশ্যাল হ্যান্ডেলেও দুই তারকার ভক্তরা ফের জুটি বেঁধে কাজের আহ্বান জানান কমেন্টস সেকশনে। যদিও তেমন সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা দেখা যাচ্ছে না। কারণ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন তারা।

এবার আরশের সঙ্গে জুটি বেঁধে কাজ না করার কারণ জানালেন তানিয়া বৃষ্টি। কালবেলার সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন, দর্শকরা আমাদের এখনো জুটি হিসেবে দেখতে চান। আমারও ওর সঙ্গে কাজ করতে কোনো সমস্যা নেই। কিন্তু গত রোজার ঈদের আগে আমাদের দুজনের টানা ১২-১৫ দিনের একটা কাজের শিডিউল ছিল। কিন্তু হঠাৎ করেই আরশ কাজ করবে না বলে জানিয়ে দেয়। আমার দিক থেকে কিন্তু কাজ বন্ধ করে দেইনি। একজন প্রফেশনাল শিল্পী হিসেবে আমি এমনটা কখনোই করতাম না। পরে যেটা হয়েছে আমার নাম না বললেও আরশ বলেছে, কোনো একজন অভিনেত্রী তার সঙ্গে যার সঙ্গে কাজ করেছিল সে সিন্ডিকেট করে কাজ আটকাচ্ছে।

তানিয়ার ভাষ্য, আমি নিজেও সিন্ডিকেটের শিকার হয়েছিলাম। আমি কেন এমনটা করতে যাব। যেটা হয়েছে আমি আরশের পাশাপাশি অনেক সহশিল্পীর সঙ্গেই একই সময়ে কাজ করেছি। সে কারণে আমার কাজ করতে সমস্যা হয়নি। এখন আরশ যদি নায়িকা না পায় এতে আমার কী করার থাকে। তবে আরশ আমার সঙ্গে কাজ করতে চাইলে আমি করব। আমি খুব প্রফেশনাল একজন শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X