কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
গীতিকবি সংঘ বাংলাদেশের নতুন কমিটি গঠিত

আসিফ ইকবাল সভাপতি, সম্পাদক জয় শাহরিয়ার

আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত
আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত

গীতিকবি সংঘ বাংলাদেশের ২০২৪-২৬ মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহরিয়ার।

শুক্রবার বিকেলে (২৯ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে ২০২৪-২৬ মেয়াদী গীতিকবি সংঘ বাংলাদেশের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নকীব খান। নির্বাচনের অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন ফোয়াদ নাসের বাবু ও ফাহমিদা নবী।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি কে. এম. মোস্তাফিজুর রহমান (বাপ্পী খান), যুগ্ম সাধারণ সম্পাদক বাকীউল আলম, সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির, অর্থ সম্পাদক এনামুল কবির সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউর রহমান রিজভী, সাংস্কৃতিক সম্পাদক সাকী আহমদ, দপ্তর সম্পাদক আপন আহসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তুষার হাসান এবং কার্যনির্বাহী সদস্য- আশরাফ বাবু, আশফাকুল বারী রুমন, অধরা জাহান, রবিউল আওয়াল ও তালহা বিন পারভেজ।

চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে অ্যাডর্ন পাবলিকেশন ও গীতিকবি সংঘ বাংলাদেশের যৌথ প্রকাশনায় প্রকাশিত "সংঘজনের গীতিকবিতা" শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এই গ্রন্থে দেশের খ্যাতিমান গীতিকবি থেকে নবীন ১২৯ জন গীতিকবির সংক্ষিপ্ত জীবনী, ছবি, প্রত্যেকের সেরা ১০টি গানের তালিকা ও ১টি করে পূর্ণাঙ্গ গানের গীতিকবিতা সন্নিবেশিত রয়েছে। ‘সংঘজনের গীতিকবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন নকীব খান, ফোয়াদ নাসের বাবু, শহীদ মাহমুদ জঙ্গী, শহীদুল্লাহ ফরায়জী, লিটন অধিকারী রিন্টু, মিলন খান, গোলাম মোর্শেদ, নাসির আহমেদ, সালাউদ্দিন সজল, আসিফ ইকবাল, মিল্টন খন্দকার এবং অ্যাডর্ন পাবলিকেশনের প্রধান সম্পাদক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকাশক সৈয়দ জাকির হোসেনসহ উপস্থিত বরেণ্য গীতিকবিগণ।

চূড়ান্ত ফলাফল ঘোষণার পর কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে শপথ পাঠ করান বিদায়ী সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী। শপথের পর দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের সব শেষ পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এসময় সঙ্গীত পরিবেশন করেন তরুণ মুনশী, অটমনাল মুন, আশফাকুল বারী রুমন, জয় শাহরিয়ার, নাহিদ হাসান ও প্রিন্স রুবেল।

প্রসঙ্গত, ২০২০ সালে গীতিকবিদের সংগঠন হিসেবে গীতিকবি সংঘ বাংলাদেশের যাত্রা শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X