বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

২৮ ডিসেম্বর সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড 

২৮ ডিসেম্বর সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড 

প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন, কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবির ২৩তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩-এর ঘোষণা দেওয়া হয়।

এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের সংগীত-চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমে বছরসেরা পারফর্মারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। থাকবে দেশ সেরা তারকাদের পারফরম্যান্স।

অনুষ্ঠানের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য দেন, কনভেনর তামিম হাসান এবং সিজেএফবির সাধারণ সম্পাদক এমএস রানা। সিজেএফবির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন- ইভেন্টের স্পন্সর পাইকারি. কম.বিডির সিইও নাবির হোসেন, ভাসাভি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান, ইত্তেফাক হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন এবং ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা এফএস নাঈম ও শান্তা জাহান।

সিজেএফবির সভাপতি এনাম সরকার বলেন, সিজেএফবি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবারও ব্যতিক্রম ঘটবে না। ২৩তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরও বড় পরিসরে হবে।

উল্লেখ্য, দেশের প্রধান জাতীয় দৈনিকের সাংস্কৃতিক সাংবাদিকদের সমন্বয়ে ১৯৯৯ সালে গঠিত হয়-কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। সংগঠনের ২৫ বছরে এটি সিজেএফবির ২৩তম পুরস্কার বিতরণী আসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X