বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার

সংগীতশিল্পী জেফার রহমান। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী জেফার রহমান। ছবি: সংগৃহীত

উপস্থাপক রাফসান সাবাবের সংসার ভাঙার পর থেকেই চাউর হয় সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গে তার প্রেমের খবর। এমনকি দুজনে এক সঙ্গে বিদেশ ভ্রমণও করে এসেছেন। সেই ভ্রমণের একটি ছবিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

বহুদিন ধরেই এ গুঞ্জন চললেও মুখে কুলুপ এঁটে ছিলেন এই তারকা জুটি। ভক্ত-অনুরাগীদের দাবি, জেফারের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই সংসার ভেঙেছে রাফসানের। এরপর থেকেই বিভিন্ন সময় তারা থাকছেন সংবাদের শিরোনামে।

এ গুঞ্জন শুধু প্রেমেই থেমে নেই। শোবিজাঙ্গনের অনেকেরই দাবি, রাফসান ও জেফার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়িয়েছে বিয়ে পর্যন্ত। তবে এ নিয়ে এখনো খোলাশা করেননি রাফসান-জেফারের কেউ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জেফার। যেখানে তিনি বলেছেন, তাদের দু’জনকে নিয়ে যে গুঞ্জন চলছে সেসব বিষয়ে তার কিছু পরিষ্কার করার নেই। তার কথায়, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন।

জেফার বলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিয়েছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা ভাবুক।’

রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ও প্রেম নিয়ে এই গায়িকা বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবুও আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে...আমি তাদেরকে সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১০

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১১

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৩

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৪

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৫

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৬

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৭

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৮

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৯

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

২০
X