বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হারপার’স বাজারের প্রচ্ছদে ঢাকার সোবিয়া!

‘হারপার’স বাজার ইন্ডিয়া’র প্রচ্ছদে সোবিয়া। ছবি : সংগৃহীত
‘হারপার’স বাজার ইন্ডিয়া’র প্রচ্ছদে সোবিয়া। ছবি : সংগৃহীত

ঢাকার মেয়ে সোবিয়া আমিন। আবারও আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গেল তাকে। ‘ভোগ ইন্ডিয়া’ ও ‘ভোগ ইতালি’র পর এবার সোবিয়ার দেখা মিলল ‘হারপার’স বাজার ইন্ডিয়া’র প্রচ্ছদে। ফ্যাশন বিশ্বে এই ম্যাগাজিনটি বেশ সমাদৃত। দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর আলিয়া ভাট থেকে শুরু করে বলিউডের প্রথম ক্যাটাগরির বেশির ভাগ তারকাকে ম্যাগাজিনটির প্রচ্ছদকন্যা হিসেবে দেখা গেছে। তাই সোবিয়া আমিনকে হারপার’স বাজারের মুখ হিসেবে দেখতে পাওয়া বাংলাদেশি ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্যও একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

হারপার’স বাজার ইন্ডিয়া তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোবিয়ার ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘আগস্ট সংখ্যার কাভার স্টার সোবিয়া আমিন। বহুমুখী প্রতিভার অধিকারী বাংলাদেশি এই মডেল। তিনি বিশেষ কোনো বিশেষণে নিজেকে আটকে রাখতে রাজি নন। মডেলিং সেক্টরে তিনি কনটেন্ট ক্রিয়েটর। প্লাস সাইজ, বডি পজিটিভ, বাবলি—এসব বিশেষণের বাইরে সোবিয়া বাঁধাধরা মানদণ্ডকে চ্যালেঞ্জ করে এগিয়ে যাচ্ছেন। সমালোচনা তাকে টলাতে পারে না। সোবিয়া নিজস্বতায় অনন্য ও নির্ভীক, ভুল থেকে প্রতিনিয়ত শেখেন তিনি। এমনকি প্রতিদিনের অগ্রগতিকে টুকে রাখতেও ভোলেন না।’

আরও পড়ুন : পাকিস্তানের সম্মাননা পাচ্ছেন ‘আম্মাজান’খ্যাত শবনম

সোবিয়ার প্রচ্ছদ ছবিগুলো তুলেছেন বলিউডের নামকরা মডেল ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার। হারপার'স বাজারের পোস্টের পর অভিনন্দনে ভাসছেন সোবিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X