বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সম্মাননা পাচ্ছেন ‘আম্মাজান’খ্যাত শবনম

অভিনেত্রী শবনম। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শবনম। ছবি : সংগৃহীত

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-ইমতিয়াজ সম্মাননা পেতে চলেছেন ‘আম্মাজান’খ্যাত অভিনেত্রী শবনম। পাকিস্তানের চলচ্চিত্রে অবদান এবং রাষ্ট্রের প্রতি সেবার জন্য এ সম্মাননা পাচ্ছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনেত্রী শবনম বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রে কাজ করেছেন। অভিনয়ে মুনশিয়ানা দেখিয়ে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। সে দেশে তাকে ‘মহানায়িকা’ অভিহিত করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার থেকে জানা যায়, শবনমকে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদানের জন্য সম্মানসূচক পুরস্কার দেওয়া হবে। ২০২৪ সালের ২৩ মার্চ এই পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে। এর আগে শবনম ১৩ বার দেশটির চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার নিগার অ্যাওয়ার্ড পেয়েছেন।

আরও পড়ুন : ‘নারী আসলে কিসে আটকায়?’ জানালেন জায়েদ খান

শৈশবেই বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছেন শবনম। নৃত্যশিল্পী হিসেবে সুপরিচিতি লাভ করেন তিনি। পরে সিনেমায় নৃত্যে অভিনয়ের সুযোগ পান।

১৯৬১ সালে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন শবনম। এতে ঝর্ণা বসাক থেকে ‘শবনম’ নাম ধারণ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগে প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১০

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১১

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৩

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৪

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৫

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৬

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৭

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৮

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৯

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

২০
X