বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মদিনায় ফ্রি-মিক্সিং করে গান, বিতর্কের মুখে মাহের জেইন

ফ্রি-মিক্সিং করে গান গেয়ে বিতর্কে মাহের জেইন। ছবি : সংগৃহীত
ফ্রি-মিক্সিং করে গান গেয়ে বিতর্কে মাহের জেইন। ছবি : সংগৃহীত

সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর সামনে গান গেয়ে বিতর্কিত হয়েছে ইসলামিক সংগীতশিল্পী মাহের জেইন। অভিযোগ উঠেছে, শিল্পীর এমন কাণ্ড ইসলামের পবিত্রতাকে অসম্মান করেছে। খবর : দ্য ইসলামিক ইনফরমেশন

সম্প্রতি সামাজিক মাধ্যমে মাহের জেইনের একটি প্রমোশনাল ভিডিও ছড়িয়ে পড়তেই এ বিতর্কের শুরু। সেখানে মূলত শিল্পীকে ‘কালবি ফিল মদিনা’ গাইতে দেখা যায়। এ সময় মাহেরের সঙ্গে সমবেত অবস্থায় দেখা যায় একদল নারী-পুরুষকে; সেখানে শিল্পীর সঙ্গে গলা মেলান তারা।

কিন্তু মাহেরের এমন কাণ্ড যে রীতিমতো ইসলামিক আচারের সঙ্গে সাংঘর্ষিক, তা বোধহয় ভুলেই বসেছিলেন শিল্পী। শুধু তাই নয়, বিষয়টি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হেনেছে বলেও দাবি উঠেছে। বলা হচ্ছে, সেখানে মাহেরের সঙ্গে যোগ দেওয়া সে সব নারী-পুরুষ ছিল ‘নন-মাহরাম’ অর্থাৎ অবিবাহিত। অতএব বিষয়টি ‘ফ্রি-মিক্সিং’-এর মধ্যে পড়েছে, যা ইসলামের পবিত্রতাকে রীতিমতো অসম্মান করে।

এক নেটিজেন লিখেছেন, এটি কোনো কনফারেন্স হল বা কনসার্ট এলাকা নয়, এটি নবীর শহর। আরেকজন লিখেছেন, এসব জায়গায় প্রার্থনা ও নীরবতা পালনই হোক একমাত্র উদ্দেশ্য। দয়া করে অসচেতনভাবে এমন পাপকে প্রভাবিত করবেন না।

মাহেরের সেই গান তথা ‘কালবি ফিল মদিনা’ শিরোনামের হামদটি নবী মুহাম্মদের প্রতি গভীর আকাঙ্ক্ষা এবং মদিনায় ইবাদত করার আন্তরিক ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তাই ফ্রি মিক্সিং-এর বিষয়টি ছাড়া গায়কের উদ্দেশ্যকে সমর্থনও করেছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X