বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কিশোর পলাশ ও ক্ষ্যাপার ‘যামুগারে পাগলা’

কিশোর পলাশ ও ক্ষ্যাপার ‘যামুগারে পাগলা’

এবারের ঈদুল ফিতরে প্রকাশিত হতে যাচ্ছে কিশোর পলাশ ও জামিল ক্ষ্যাপার দ্বৈত গান। ‘যামুগারে পাগলা’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন চঞ্চল পাগলা এবং পঁচা পাগলা।

সংগীত আয়োজন করেছেন আরএফটি ও আইনুস এবং সার্বিক তত্ত্বাবধানে ঈসা খান দূরে। মিউজিক ভিডিওসহ নতুন এ গানটি প্রকাশ করবে জি সিরিজ। নাসিমুল মুরসালিন স্বাক্ষর পরিচালিত এ ভিডিওতে একঝাঁক ড্যান্স গ্রুপসহ মডেল হয়েছেন কিশোর পলাশ ও জামিল ক্ষ্যাপা।

এ ব্যাপারে কিশোর পলাশ জানান, গানটি মিউজিক ভিডিওসহ চাঁন রাতে প্রকাশ পাবে জি সিরিজ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি অবমুক্তির পর একইভাবে শুনতে পাওয়া যাবে সকল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে।

এই শিল্পী আরও বলেন, ‘আমি মৌলিক গানের শিল্পী। শিল্পচর্চায় মৌলিকত্বের কোনো বিকল্প নেই। কাভার গান করা হয় না তাই প্রায় দুই বছর পর আসতে যাচ্ছে আমার গান। অনেকটা সময় আর যত্ন নিয়ে করেছি গান এবং ভিডিও। আমরা যারা প্রতিনিয়ত দেশ এবং দেশের বাহিরে কনসার্ট করি তাদের জন্য সময়টা অনুকূলে নয়। শিল্পী, গীতিকার ও সুরকার সবাই লড়ছেন অধিকার আদায়ের বিষয় নিয়ে।’

পলাশ বলেন, ‘বেশ কিছু গান করে রেখেছিলাম গত দুই বছরে। তার ভিড়ে ‘যামুগারে পাগলা’ গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। যত্ন নিয়ে এই গানটি তৈরি করা হয়েছে। শ্রোতাদের ভালো লাগলেই আমি তৃপ্তি পাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X