কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে আসছে তরুণ কবি তানজিনের একক মৌলিক গান

তানজিন এ আলামিনের ১ম একক মৌলিক লোকগানের একটি দৃশ্য। সৌজন্য ছবি
তানজিন এ আলামিনের ১ম একক মৌলিক লোকগানের একটি দৃশ্য। সৌজন্য ছবি

এই ঈদে ইউটিউবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে তরুণ প্রতিভাবান কবি তানজিন এ আলামিনের ১ম একক মৌলিক লোকগান তানজিন সংগীত ‘যৌবন তুই হারাইলি কার দায়’। গানটি রচনার পাশাপাশি কবি নিজেই গেয়েছেন।

গানটিতে কবি জীবনের অমূল্য সম্পদ যৌবন নিয়ে এক অনন্য আধ্যাত্মিক বোধ এর প্রকাশ ঘটিয়েছেন। আমরা কীভাবে অনাদরে অবহেলায় অনন্তরুপের সঙ্গে মিলিত হতে পারি না তার এবসার্ড ব্যাখ্যা গানটিতে দেহতাত্ত্বিক ভাবধারার অবতারণা করেছেন।

গানটি সম্পর্কে গানটির গীতিকার, সুরকার ও গায়ক তানজিন এ আলামিন বলেন, তানজিন সংগীতের শুভযাত্রা আমি এই গানটির মাধ্যমে শুরু করতে যাচ্ছি। অনেক অপূর্ণতা ও প্রতিবন্ধকতার মধ্যে গানটির নির্মাণ শেষ হয়েছে। শ্রোতাদের ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। সে সঙ্গে পরবর্তী গানগুলোতে আরও বেশি সচেতন থাকার আশাবাদ ব্যক্ত করছি। সে সঙ্গে গানটি প্রচার ও প্রসারে সবার সহযোগিতা কামনা করছি।

গানটির ভিজুয়াল নির্দেশক শোয়াইব বলেন, যেহেতু চারদিকে রুচির দুর্ভিক্ষ চলছে, তাই ভাবলাম গানটি শ্রোতাদের সামনে আসা উচিত। গানের সঙ্গে সঙ্গতি রেখে ভিজুয়াল ড্যান্স ফিল্ম নির্মাণের চেষ্টা করেছি। আশাকরি দর্শক শ্রোতাদের গানটি বেশ ভালো লাগবে। সে সঙ্গে তানজিন সংগীতের পরবর্তী গানগুলোও আশাকরি শ্রোতাদের প্রশংসা কুড়াতে সক্ষম হবে।

এটি একটি মিউজিক্যাল-ড্যান্স ফিল্ম। অভিনয়শিল্পী রিফাত চৌধুরী ও উম্মে হাবীবা এটির দৃশ্যায়ন করেছেন। মিউজিক কম্পোজিশন করেছেন রিশিকেশ রকি এবং মিক্স মাস্টার করেছেন সুমন ঢালি। গানটি পাওয়া যাবে Tanjin A Alamin নামক ইউটিউব চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X