বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় পাকিস্তানি শিল্পী, আয়োজক উধাও

ঢাকায় পাকিস্তানি শিল্পী, আয়োজক উধাও

বলিউডে ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’সহ একাধিক হিট গানের গায়ক পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় এলেও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত ‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টটি হয়নি।

শুক্রবার (১১ এপ্রিল) কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। আয়োজক প্রতিষ্ঠান ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’ ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের কারণ হিসেবে ‘নিরাপত্তা ঝুঁকির’ কথা তুলে ধরেছে।

এর আগে কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং রোক্সেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় আসেন। শুক্রবার বিকেলে রাজধানীর চায়না-বাংলাদেশ এক্সিবেশন সেন্টারে ‘মেলোডি আনলিশড’ কনসার্টটি হওয়ার কথা ছিল। কনসার্টে জাহিদের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার কথা ছিল বাংলাদেশের সংগীতশিল্পী একে রাহুলসহ ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের। কিন্তু আয়োজকরা কারও সঙ্গেই যোগাযোগ রাখেননি বলে অভিযোগ করেছেন শিল্পীরা।

শুক্রবার রাতে ফেসবুকে এক পোস্টে মুস্তাফা জাহিদ লিখেছেন, ‘একটু আগেই আয়োজকদের কাছ থেকে জানতে পারি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে আজ রাতের কনসার্টটি বাতিল করা হয়েছে। আমরা গতরাতে (বৃহস্পতিবার) ঢাকায় নেমে প্রস্তুতি নিয়েছি, দর্শকদের জন্য আজকের এক অসাধারণ রাত উপহার দিতে আমরা ঢাকার শিল্পীদের সঙ্গে গভীর রাত পর্যন্ত রিহার্সাল করেছি। আয়োজকদের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গের পরও আমরা এখানে এসেছি শুধু আপনাদের ভালোবাসার প্রতি সম্মান জানাতে, আপনাদের মুখে হাসি ফোটাতে। কিন্তু এই কনসার্ট বাতিলের সিদ্ধান্তটি একেবারেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা হতাশ ও কষ্ট পেয়েছি।’

বিষয়টি নিয়ে একে রাহুল বলেন, একজন আন্তর্জাতিক শিল্পী অতিথি হয়ে দেশে এসেছেন। প্র্যাকটিসও করেছেন। অথচ আয়োজকরা একেবারে শেষ মুহূর্তে গায়েব হয়ে গেলেন। এটা শুধু লজ্জাজনক নয়, শিল্পীসমাজের জন্য অপমানজনকও। ব্যান্ড লেভেল ফাইভের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, আয়োজকরা গতকাল যে পেমেন্ট দেওয়ার কথা বলেছিল, সেটিও দেয়নি। তখন থেকেই সন্দেহ হয়েছিল কিছু একটা হতে পারে।

অন্যদিকে, এই কনসার্টের জন্য তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করেছিল আয়োজক প্রতিষ্ঠান। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১০

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১১

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১২

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৩

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৪

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৫

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৭

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৮

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৯

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

২০
X