বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি উন্মোচন, মাঠে নামছেন তারকারা

সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত
সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত

সেলিব্রিটি ক্রিকেট প্রতিযোগিতা ‘সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি) ২০২৫’-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরার একটি অনুষ্ঠানে এই ট্রফি উন্মোচন করেন আয়োজক ও অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা।

আগামী ৫ মে থেকে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে টুর্নামেন্টটি, চলবে ১২ মে পর্যন্ত। মোট সাতটি ম্যাচে অংশ নেবে চারটি দল- টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান্স। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারটি দলের মেন্টর পরিচালক মোস্তফা কামাল রাজ, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরী। তারা তাদের দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মেহজাবীন চৌধুরী, সিয়াম আহমেদ, রোশান, তৌসিফ, নাদিয়া, তাসনিয়া ফারিন, আরেফিন রুমি, রাফসান সাবাব, শ্যামল মাওলাসহ অনেক পরিচিত মুখ।

টুর্নামেন্টের আয়োজক এসএস স্পোর্টস। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ওয়ালটন কেবল, ওয়ালটন লিফট, আকিজ এয়ার, জেভিকো ইলেকট্রনিক্স ও স্বপ্নধরা এসেট ডেভেলপমেন্টস।

আয়োজকরা জানিয়েছেন, ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সমাজে একতা, স্বাস্থ্য সচেতনতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১০

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১১

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১২

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

১৩

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

১৬

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১৭

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১৮

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১৯

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

২০
X