কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলা, যে তথ্য দিল ডিএমপির মুখপাত্র

ডিএমপির মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। পুরোনো ছবি
ডিএমপির মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। পুরোনো ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর পল্টনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডিএমপির মুখপাত্র বলেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে শনাক্ত ও আটক করেছে র‍্যাব। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়। হামলাকারী সম্পর্কে দ্রুত তথ্য পেতে পুরস্কার ঘোষণাও করা হয়েছে।

তিনি আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রধান সন্দেহভাজন শুটারকে শনাক্ত করা হয়েছে। তবে হাদিকে হত্যাচেষ্টাকারী ওই শুটার সীমান্ত অতিক্রম করেছে—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হাদিকে কেন হত্যার টার্গেট করা হলো এবং কেন এই সময়েই হামলা চালানো হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির মুখপাত্র জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে টার্গেট কিলিংয়ের কোনো শঙ্কা পুলিশের দৃষ্টিতে নেই। নির্বাচনী সময়ে প্রার্থীদের নিরাপত্তা, নগরবাসীর জানমাল রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X