বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মাতৃত্বের দীপ্তিতে কিয়ারা আদভানির অভিষেক

মাতৃত্বের দীপ্তিতে কিয়ারা আদভানির অভিষেক

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত মেট গালা ২০২৫-এ প্রথমবারের মতো অংশ নিয়ে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গর্ভবতী কিয়ারার এই উপস্থিতি ছিল মাতৃত্বের সৌন্দর্য ও সাহসিকতার এক অনন্য উদাহরণ।

ডিজাইনার গৌরব গুপ্তার তৈরি ‘ব্রেভহার্ট’ শিরোনামের এই পোশাকটি কিয়ারার মাতৃত্বযাত্রাকে কেন্দ্র করে নির্মিত। কালো অফ-শোল্ডার গাউনটির সঙ্গে ছিল সাদা ট্রেন এবং একটি প্রাচীন সোনালি ব্রেস্টপ্লেট, যা দুটি হৃদয় আকৃতির মাধ্যমে মা ও অনাগত সন্তানের সংযোগকে তুলে ধরে। এই দুটি হৃদয়কে যুক্ত করেছে একটি চেইন, যা গর্ভনালির প্রতীক। পোশাকটির গাউন ও কেপ তৈরিতে লেগেছে ১২০ ঘণ্টা, আর ব্রেস্টপ্লেটটি তৈরিতে প্রয়োজন হয়েছে অতিরিক্ত ১৫০ ঘণ্টা।

মেট গালায় কিয়ারার সঙ্গে ছিলেন তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রা। যদিও তিনি রেড কার্পেটে অংশ নেননি, তবে কিয়ারাকে সহায়তা করতে এবং তার পাশে থাকতে দেখা গেছে তাকে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিদ্ধার্থ কিয়ারার হাত ধরে তাকে লবিতে নিয়ে যাচ্ছেন, যেখানে কিয়ারার পোশাকের ট্রেনটি তার টিমের সদস্যরা সামলাচ্ছেন।

এবারের মেট গালায় কিয়ারা ছাড়াও অভিষেক হয়েছে শাহরুখ খান ও দিলজিৎ দোসাঞ্জের। এছাড়া উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও ইশা আম্বানিও। এই ভারতীয় তারকাদের উপস্থিতি মেট গালার মঞ্চে ভারতীয় ফ্যাশন ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X