বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাডোনার রেকর্ড ভাঙলেন লেডি গাগা

ম্যাডোনার রেকর্ড ভাঙলেন লেডি গাগা

রিও ডি জেনেইরোর ঐতিহাসিক কোপাকাবানা বিচে গত শনিবারের রাতটা ছিল কোনো অসাধারণ এক রাত। সেটি ছিল ইতিহাস রচনার রাত। চোখ-ধাঁধানো আলো, সমুদ্রের গর্জন আর তারকাখচিত আকাশের নিচে এক নারী দাঁড়িয়ে ছিলেন ২৫ লাখ মানুষের সামনে। তিনি আর কেউ নন—মার্কিন সংগীতশিল্পী লেডি গাগা। সেই রাতে তিনি শুধু গান গাওয়া নয়, গড়ে তুলেছিলেন এক বৈশ্বিক সাংস্কৃতিক বিস্ফোরণ। ভেঙে দিয়েছেন ম্যাডোনার ২০২৪ সালের ১৬ লাখ দর্শকের রেকর্ডকেও এবং ২০২৫ সাল গাগাকে এনে দিয়েছে ইতিহাসে সবচেয়ে বড় নারী কনসার্টের মুকুট।

রিও শহরের ‘তোদো মুন্দো নো রিও’র উদ্যোগে চার কিলোমিটারজুড়ে বিস্তৃত উন্মুক্ত থিয়েটার যেন পরিণত হয় এক স্বপ্নপুরীতে। টাওয়ারিং এলইডি স্ক্রিন, বিশ্বমানের সাউন্ড সিস্টেম আর বালু ছুঁয়ে ছুটে চলা আলোয় জেগে উঠেছিল গোটা সৈকত। গাগার কণ্ঠে ‘ব্লাডি মেরি’ শুরুর মুহূর্তেই সমুদ্রের ঢেউ যেন গর্জে উঠেছিল সমস্বরে। তারপর ‘পোকার ফেস’, ‘শ্যালো’সহ ‘মেহেম’ অ্যালবামের নতুন সব গান পরিবেশন করে তিনি যেন প্রাণ ছুঁয়ে দেন লাখো ভক্তের।

ভক্তদের ধারণ করা ক্লিপে দেখা যায়, ৩৯ বছর বয়সী এ তারকা আবেগে ভাসছেন। এ সময় তিনি বলেন, ‘আজ রাতে তোমাদের আনন্দ, ভালোবাসা, আত্মার আওয়াজ যেন সারা পৃথিবী শুনতে পায়। আজ আমরা ইতিহাস গড়ছি।’ তিনি আরও বলেন, ‘যদি তুমি পথ হারাও, নিজেকে আবার খুঁজে পেতে পারো, তোমার কাজের ভেতর দিয়েই। তুমি নিজেকে আগে সম্মান দিতে শেখো।’ কনসার্টে গাগার কণ্ঠে উঠে আসে আত্মশক্তির বার্তা, যা লাখো ভক্তের হৃদয়কে নাড়িয়ে দেয়।

কিন্তু এ আনন্দঘন উৎসবের ছায়ায় লুকিয়ে ছিল এক বিপজ্জনক ষড়যন্ত্র। কনসার্ট শুরু হওয়ার আগে ব্রাজিলীয় পুলিশ দুটি বোমা হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয়, যার লক্ষ্য ছিল এই বিশাল সমাবেশ, বিশেষ করে সমকামী কমিউনিটির প্রতি। এ সময় দুজন সন্দেহভাজন গ্রেপ্তার হওয়ায় রক্ষা পায় লাখো প্রাণ আর গাগার কনসার্ট নির্বিঘ্নেই সৃষ্টি করে ইতিহাস।

এদিকে এই এক রাতে শুধু ভক্তরা আবেগে ভেসে যাননি, বরং দেশটিতে এসেছে বিশাল অর্থনৈতিক প্রভাব। স্থানীয় প্রশাসনের তথ্যসূত্র থেকে জানা যায়, কনসার্টটি রিওর অর্থনীতিতে ১০৬ মিলিয়ন ডলার সংযোজন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১০

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১১

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১২

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৩

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৪

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৫

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৬

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৭

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৮

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৯

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

২০
X