বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকবির জন্মদিনে টেলিভিশনে যা দেখবেন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে টেলিভিশনে যা দেখবেন। ছবি : সংগৃহীত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে টেলিভিশনে যা দেখবেন। ছবি : সংগৃহীত

বিশ্বকবির জন্মদিনে...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ ৮ মে, (২৫ বৈশাখ) রবিঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, কাব্যনাট্য ও নাটক। কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রচারিত হবে রাত ১১টা ৫ মিনিটে।

এল রুমা আকতারের প্রযোজনায় কাব্যনাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

‘চিত্রাঙ্গদা’য় অভিনয় করেছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, নিসর্গ, হাসান, অনিন্দ্য, শফিক, জাওয়াদ, আলী, বিপুল, বিমল, অহন প্রমুখ।

রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সম্পত্তি সমর্পণ’-এর নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটকটির গল্পে দেখা যাবে—যজ্ঞনাথ কুন্ডু অত্যন্ত কৃপণ ব্যক্তি।

এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘সাধনা’র নৃত্যশিল্পী—রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রূপ, আনুভা চৌধুরী, মধুরিমা রয়। পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’ প্রচারিত হবে আজ সকাল ১০টায়।

এ ছাড়া কবির জন্মজয়ন্তী উপলক্ষে দুরন্ত টিভিতে দেখা যাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’। কবির সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র দুটি নির্মাণ করা হয়েছে। কবির কবিতা ‘মাধো’ অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’। একই চ্যানেলে রবীন্দ্রজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’ প্রচারিত হবে বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে থাকবে বেশ কিছু বিশেষ আয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X