বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

 ভারতীয় মডেলের সঙ্গে শেখ সাদীর প্রেমের গুঞ্জন

 ভারতীয় মডেলের সঙ্গে শেখ সাদীর প্রেমের গুঞ্জন

বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল শেখ সাদীর ও পরী মণির প্রেমের গুঞ্জন। আলোচনা ও সমালোচনার সেই গুঞ্জনে নানান সময় ঘি ঢেলেছেন পরী নিজেও।

দুজনের একাধিক বিশ্বস্ত সূত্র থেকেও জানা যায়, তারা দুজন প্রেমের সম্পর্কে আছেন। তবে কিছুদিন ধরে আর দেখা যাচ্ছে না তাদের। তবে সম্প্রতি এই তরুণ গায়ককে দেখা গেল অন্য এক তরুণীর সঙ্গে।

পরী ও সাদীর প্রসঙ্গটি প্রথম আলোচনায় আসে কয়েক মাস আগে, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এদিন পরী মণি আদালতে আত্মসমর্পণ করতে এলে জামিনদার হন শেখ সাদী। এর পর থেকে পরী মণি ও শেখ সাদী বেশ চর্চিত একটি নাম।

এদিকে চাঁদ রানি দাস নামের এক তরুণীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে সাদী দুটো ছবি পোস্ট করেছেণ। জানা যায়, চাঁদ ভারতীয় অভিনেত্রী, মডেল ও মিউজিশিয়ান। এছাড়াও তিনি একজন তরুণ উদ্যোক্তা।

ছবি দুটি পোস্ট করার পর থেকে নেটিজেনরা প্রশ্ন তুলেছে সাদীর সঙ্গে কে এই নারী? তাহলে কি পরী মনির সঙ্গে সম্পর্ক চুকে গেল। শেখ সাদী চাঁদ রানি দাসের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন 'শুভ জন্মদিন সুন্দরী চাঁদ রানি দাস।'

এর উত্তরও দিয়েছেন ওই তরুণী। লিখেছেন, 'ধন্যবাদ হ্যান্ডসাম।' তবে এই ছবির কমেন্ট বাক্স ভেসে গেছে ভালোবাসার ইমোজিতে। এর ফলেই নতুন যত প্রশ্ন। তবে কেউ কেউ বলছেন, একটি গানের ভিডিওচিত্রের অংশ এটা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X