বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট : ২৭ মে ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ১০টির বেশি শহর গানে গানে মাতাবেন বাপ্পা 

যুক্তরাষ্ট্রের ১০টির বেশি শহর গানে গানে মাতাবেন বাপ্পা 

সম্প্রতি কানাডা মাতিয়ে এসেছেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী, দলছুট ব্যান্ডের ভোকাল বাপ্পা মজুমদার। এবার আমেরিকা ট্যুরে যাচ্ছেন তিনি। অনেক বছর পর গানে গানে মার্কিট মুল্লুক মাতাবেন এই গায়ক।

জানা গেছে, সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে বাপ্পার এই ট্যুর। যেখানে দেশটির ১০টির বেশি শহরে গান করবেন তিনি। যার মধ্যে রয়েছে নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগো প্রভৃতি শহর।

বাপ্পা মজুমদারের এই ট্যুরের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্গানাইজার প্রতিষ্ঠান ‘আইরন ক্লাউড’। প্রতিষ্ঠানটির কর্ণধার ফায়সাল জাহেদ বলেন, ‘বাপ্পা মজুমদার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় একজন সংগীতশিল্পী। সংগীতে তার এখন গোল্ডেন এজ চলছে। সারা বিশ্বেই বাংলা ভাষাভাষীদের কাছে তার আলাদা মর্যাদা রয়েছে। অনেক বছর তিনি যুক্তরাষ্ট্রে আসেননি। কিন্তু এখানকার শ্রোতারা তার গান শুনতে, পারফরম্যান্স দেখতে উদগ্রীব হয়ে আছেন। সেই দিকটা বিবেচনা করে আমরা এই ট্যুরের আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনকে সফল করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে বাপ্পা মজুমদার জানিয়েছেন, এই ট্যুরের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে তার কথা চূড়ান্ত হয়ে আছে। এখন বিস্তারিত শিডিউড তৈরিসহ অন্যান্য কাজ চলছে। তিনি প্রত্যাশা করছেন এই ট্যুরটি স্মরণীয় হবে এবং যুক্তরাষ্ট্র প্রবাসীদের সঙ্গে তার সংগীতীয় সম্পর্ককে আরও জোরালো করবে।

এবারের ট্যুরে বাপ্পা মজুমদার তার ব্যান্ড দলছুটের সব সদস্যকে নিয়ে যাচ্ছেন। দলছুটের বর্তমান লাইনআপে রয়েছেন- বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X