বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে আসছে জয়ের ‘ধোঁকা’

ঈদে আসছে জয়ের ‘ধোঁকা’। ছবি : সংগৃহীত
ঈদে আসছে জয়ের ‘ধোঁকা’। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদকে সামনে রেখে এফডিসিতে নির্মিত হলো ‘ধোঁকা’ শিরোনামে মিউজিক ভিডিও। কামরুল হাসান সোহাগের কথায় সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কুরাইশী। সংগীত আয়োজন করেছেন তরিক আল ইসলাম। কণ্ঠ দিয়েছেন জয়। মডেল হিসেবে ছিলেন- প্রিয়া অনন্যা, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন। গানটিতে কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও তার টিম। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

জয় বলেন, ‘‘প্রতিটি শিল্পী তার মৌলিক গান নিয়ে আশাবাদী। আমিও ব্যতিক্রম নই। করোনাকালীন সময়ের পরে আমি ‘ধোঁকা’ শিরোনামে গানটি করলাম। যখন গানটি ভয়েস দেই স্টুডিওতে তখন সংগীতপ্রিয় মানুষগুলো গানটি শুনে প্রশংসা করেন। আশা করছি গানটি দর্শকপ্রিয়তা পাবে।’’

মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, ‘বরাবরই গ্লামার লুকে কাজ করতে আমার বেশ ভালো লাগে। নিজেকে গান্টির মাধ্যমে আরও ফুটিয়ে তুলতে পেরেছি। গানের প্রতিটি জিনিস আমার পছন্দের, বেশ মন দিয়ে ভালোবেসে কাজটা করেছি। ভিন্নভাবে দর্শকরা আমাকে দেখতে পাবে। ‘ধোঁকা’ শিরোনামে গানটি অসাধারণ নাচের গান। আমি, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন ভাইয়ের সঙ্গে কাজ করলাম। মিউজিক ভিডিওতে আমাদের রসায়নটা দারুণ ছিলো। কণ্ঠশিল্পী জয় ভাইয়ের গাওয়া গানটি খুবই ভালো লাগবে দর্শকের।’

এ প্রসঙ্গে মডেল তন্ময় সাবি বলেন, ‘গানের কথাগুলো ভালো লাগছে। কণ্ঠশিল্পীর গায়কী দারুণ হয়েছে। আমার বিপরীতে মডেল হিসেবে কাজ করছেন এ সময়ে ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা, রুমি ও খলনায়ক ডন ভাই। । বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।’

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘ধোঁকা’ এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটির নির্মাণ কাজ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। ‘ধোঁকা’ গানটি ঈদে মুক্তি পাচ্ছে সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X