কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৪:০৬ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাজারে এলো অদৃশ্য পোশাক

চীনের আবিষ্কার করা অদৃশ্য পোশাক। ছবি : সংগৃহীত
চীনের আবিষ্কার করা অদৃশ্য পোশাক। ছবি : সংগৃহীত

ছোটবেলা লুকোচুরি খেলেননি এমন লোক পাওয়া দুষ্কর। মাঝে মাঝে হয়তো অনেকেরেই আবার মন চায় বাস্তবতা থেকে নিজেকে লুকিয়ে রাখতে। ভাবুন তো একবার বাস্তবে যদি এমন সুযোগ থাকত যে কোনো পোশাক পরলে আপনিও অদৃশ্য হয়ে যেতে পারছেন। এমনটা কি আসলেই সম্ভব? অসম্ভব মনে হলেও বাস্তবে এটি সম্ভব করেছে চীন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অদৃশ্য হওয়ার প্রস্তাব পেলে যে কেউ হয়তো লুফে নিবেন। হ্যারি পটারের বিখ্যাত ‘ক্লোক অফ ইনভিজিবিলিটি’-কে এবার বাস্তবে রূপান্তর করেছেন চীনের একদল গবেষক।

আনন্দবাজার জানিয়েছে, অদৃশ্য হওয়ার জন্য এক ধরনের পোশাক আবিষ্কার করেছেন চীনের গবেষকরা। অন্য যে কোনো পোশাক থেকে এটিকে আলাদা করা যাবে না। তবে কোটটি পরলেই অদৃশ্য হওয়া যাবে। কেবল তাই নয়, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সযুক্ত সিকিউরিটি ক্যামেরাও এ ব্যক্তিকে শনাক্ত করতে পারবে না। একরকম অদৃশ্য হয়ে যাবেন তিনি।

নতুন আবিষ্কার করা এ পোশাকটির নাম দেওয়া হয়েছে ইনভিসডিফেন্স। এটি অনায়াসে ক্যামেরাকে ধোঁকা দিতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এ পোশাক পরলে দিনের বেলা অদৃশ্য হওয়া যাবে। আবার রাতের বেলাও ইনফ্রায়েড ক্যামেরাকেও ফাঁকি দেওয়া সম্ভব হবে।

আবিষ্কারক দলে থাকা পিএইচডি ছাত্র ওয়েই হুই বলেন, গবেষকরা পোশাকটির সুস্পষ্ট ডিজাইন করতে অ্যালগরিদম ব্যবহার করেছেন। এটি কম্পিউটারের দৃষ্টিকে অক্ষম করতে পারে। এর দাম হতে পারে ৭০ মার্কিন ডলারে কাছাকাছি।

ওই শিক্ষার্থী জানান, ইনভিসডিফেন্স নামের এ পোশাককে যুদ্ধক্ষেত্রে অ্যান্টি ড্রোন যুদ্ধ বা মানব-মেশিন সংঘর্ষে ব্যবহার করা যেতে পারে। এ পোশাকটি চীনের একটি সৃজনশীল কাজের প্রতিযোগিতায় উদ্ভাবনের জন্য প্রথম পুরস্কার জিতেছে।

গবেষকদের দাবি, পোশাকটি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী। শত্রুপক্ষের নজর তেকে বাঁচাতে এটি বেশ কার্যকর হয়ে উঠতে পারে। যদিও এক্ষেত্রে পোশাকের জন্য আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন বলেও জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X