বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা বিভু রাঘব আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার, ২ জুন ২০২৫ তারিখে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিভু রাঘব, যার আসল নাম ছিল বৈভব কুমার সিং রাঘব, ২০২২ সালে চতুর্থ স্তরের কোলন ক্যানসারে আক্রান্ত হন। এরপর থেকেই চিকিৎসা ও লড়াই একসঙ্গে চলছিল। তবে শেষ পর্যন্ত হার মানলেন এই প্রতিভাবান অভিনেতা।

টেলিভিশনের পর্দায় ‘নিশা অউর উসকে কাজিনস’ ধারাবাহিকের মাধ্যমে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তার অভিনয় দক্ষতা, প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাব দর্শকমনে গেঁথে যায় অল্প সময়েই।

তার মৃত্যুর খবর প্রথম জানানো হয় অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অদ্বৈত মালিক ও অভিনেত্রী সৌম্য টন্ডনের মাধ্যমে। সামাজিক মাধ্যমে তারা বিভুর চলে যাওয়ার কথা জানান এবং তার শেষকৃত্যের সময়সূচিও প্রকাশ করেন।

আজ, ৩ জুন মঙ্গলবার, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে মুম্বাইয়ের ধ্যানেশ্বর নগর, যোগেশ্বরী ওয়েস্টে ১১ নম্বর রিলিফ রোডে সর্বসাধারণের জন্য অভিনেতার মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর দুপুর ১টায় শোকযাত্রা শুরু হবে।

বিভুর প্রয়াণে শোকাহত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন : অদ্বৈত মালিক ইনস্টাগ্রামে লেখেন, ‘সবথেকে পবিত্র প্রাণ, শক্তি ও ইতিবাচকতার প্রতীক ছিলে তুমি। তোমার হাসি ঘরকে আলোকিত করত, আর উপস্থিতি সবকিছুকে আরও সুন্দর করে তুলত। তুমি করুণা ও সাহসের এক অসাধারণ দৃষ্টান্ত।’

অভিনেত্রী সিম্পল কৌল বিভুর একটি ছবি শেয়ার করে লেখেন, ‘তোমাকে খুব মিস করব, প্রিয় বন্ধু বিভু। তোমার জন্য রইলো ভালোবাসা আর শান্তির কামনা।’ অন্যদিকে অভিনেতা করণবীর মেহেরা সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘শান্তিতে ঘুমাও ভাই। খুব তাড়াতাড়ি চলে গেলে তুমি।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X