বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তানিজন তিশার ২৫ লাখ টাকার চ্যালেঞ্জ

অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশা। বর্তমানে এই অভিনেত্রী আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি টকশোতে অংশগ্রহণ করে জানালেন মা হতে চান তিনি। তার এ মন্তব্য মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। এরপর তার এই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তিশার সন্তান দাবি করে তিনটি ছবি প্রকাশ করেন এবং অভিনেত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

এরপর বিষয়টি অভিনেত্রীর নজরে এলে তিনিও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। জানিয়েছেন তার বাচ্চা আছে, তা প্রমাণ করতে পারলে তিনি ২০ হাজার ডলার বা ২৫ লাখ টাকা পুরস্কার দেবেন।

শনিবার (৫ জুলাই) জাওয়াদ নির্ঝর তিনটি ছবি প্রকাশ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি। এরপর ছবিগুলো পোস্ট করে নির্ঝর তার ক্যাপশনে লিখেছেন, ‘সেলিব্রেটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে। অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইয়ে বসবাস করেন।

সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে। তিশা টকশোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।’

তার এই স্ট্যাটাসের পর তানজিন তিশা নিজের সামাজিকমাধ্যমে বিষয়টিকে চ্যালেঞ্জ করে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোঁড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেইসব অসভ্যদের বলছি—এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দিব। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।’

এর আগেও তিশা বিয়ে, সন্তান ও প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X