বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা-শিল্পীদের বিরুদ্ধে আইনি নোটিশ

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা-শিল্পীদের বিরুদ্ধে আইনি নোটিশ

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের কয়েকটি পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগে নাটকের নির্মাতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন (মহি শামীম)। মঙ্গলবার (৮ জুলাই) তিনি নাটকের নির্মাতা, অভিনেতা ও প্রযোজনা প্রতিষ্ঠানকে উদ্দেশ করে এই নোটিশ প্রেরণ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই।

আইনি নোটিশে ৬ ব্যক্তিকে ও একটি প্রযোজনা প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে। তারা হলেন- নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস।

নোটিশে বলা হয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ এর প্রথম ১-৮ পর্বে এমন অনেক সংলাপ রয়েছে যেগুলো অশ্লীল ও ডাবল মিনিংযুক্ত, যা কিশোর-তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং নারীদের প্রতি অবমাননাকর মনোভাব ছড়াচ্ছে।

নোটিশে উদাহরণ হিসেবে নাটকের কিছু সংলাপ তুলে ধরা হয়েছে, যেমন- ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে সীসা খেতে পারতাম’, ‘বাঙালি পোশাক লুঙ্গি’, ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’-এই শব্দ ও সংলাপগুলোকে ‘নৈতিকতা, শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আইনজীবীর দাবি, এই সংলাপগুলো এখন তরুণদের মুখে মুখে ঘুরছে, যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থি।

নোটিশে আরও বলা হয়, নাটকটির বিষয়বস্তু ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ ও ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭’ লঙ্ঘন করছে। এসব নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, শিশু ও কিশোরদের মানসিক বিকাশে ক্ষতিকর কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ।

নোটিশে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে ৭ কার্যদিবসের মধ্যে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায়, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নোটিশদাতা। নোটিশে নির্মাতা কাজল আরেফিন অমির একটি পুরোনো সাক্ষাৎকার উল্লেখ করা হয়, যেখানে তিনি বলেছিলেন, নাটকটি সব বয়সী দর্শকের জন্য তৈরি হচ্ছে। তবে আইনজীবীর দাবি, নাটকের ভাষা ও উপস্থাপন কোনোভাবেই পরিবারবান্ধব নয়।

২০১৭ সালে শুরু হওয়া নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ মূলত একদল তরুণ ব্যাচেলরকে ঘিরে নির্মিত। ধারাবাহিকটির আগের চারটি সিজন ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে সিজন-৫ শুরু হওয়ার পর থেকেই ভাষা ও সংলাপ নিয়ে দর্শকের একাংশের মধ্যে অসন্তোষ বাড়ে, যা এবার আইনি পরিণতির মুখে ঠেলে দিয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X