বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করছে: মেহজাবীন

মেহজাবীন চৌধুরী । ছবি : সংগৃহীত
মেহজাবীন চৌধুরী । ছবি : সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ মঞ্চ কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে মাহদে হাসানের পরিচালনায় নির্মিত সিনেমা ‘স্যান্ড সিটি’। এই অনন্য অর্জনে উচ্ছ্বসিত হয়ে অভিনন্দন জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শুক্রবার (১১ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্ট দিয়ে তাদের টিমকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

তিনি পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশি সিনেমা যখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় এবং বিশ্বমানের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে, তখন সত্যিই এক অন্যরকম ভালোলাগা কাজ করে।’ ‘আমাদের মেধাবী নির্মাতা মাহদে হাসান পরিচালিত এবং গুণী অভিনেতা মোস্তাফা মনোয়ার অভিনীত ‘স্যান্ড সিটি’ এবার কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন হয়েছে।’

মেহজাবীন আরও লিখেছেন, এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। ‘স্যান্ড সিটি’ টিমকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি, আমাদের গণমাধ্যম এই অর্জন এবং এর সঙ্গে জড়িত মানুষদের যথাযথ কভারেজ দেবে।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশের মানুষকে জানানো খুবই গুরুত্বপূর্ণ যে, আমাদের সিনেমা এখন বেড়ে উঠছে, সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করছে। আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X