বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

ফিরে এসেই জাংকুকের বাজিমাত

জাংকুক । ছবি : সংগৃহীত
জাংকুক । ছবি : সংগৃহীত

দুই বছরের দীর্ঘ বিরতির পর বিটিএস সদস্য জাংকুক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে ফিরে এসেছেন, আর ফিরে এসেই তার নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঝড় তুলেছেন ভক্তদের মধ্যে। গত ১৫ জুলাই বিটিএস সদস্য আরএম (নামজুন) ও ভি (কিম তাইহিয়ং)-এর সঙ্গে এক বিশেষ ইনস্টাগ্রাম লাইভ সেশনের মাধ্যমে তিনি নতুন হ্যান্ডেল প্রকাশ করে সবাইকে চমকে দেন।

এরপর ১৯ জুলাই নিজের প্রথম পোস্ট শেয়ার করেন জাংকুক, যেখানে দেখা যায় তার রেকর্ডভাঙা অ্যালবাম গোল্ডেন-এর লোগো, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান স্ট্যান্ডিং নেক্সট টু ইউ। প্রোফাইল পিকচারে থাকা স্টাইলিশ ভিজ্যুয়াল এবং বায়োতে লেখা ‘জংকুক অব বিটিএস’। সব মিলিয়ে পোস্টটি ভক্তদের উচ্ছ্বাসে ভাসিয়ে তোলে। কমেন্ট সেকশন উন্মুক্ত থাকায় ভক্তরা দলে দলে আবেগ প্রকাশ করেন। কেউ লিখেছেন, ‘ফিরে আসার জন্য ধন্যবাদ। অনেক মিস করেছিলাম।’ আবার কেউ কেউ ধরে নিচ্ছেন, এটি হয়তো কোনো নতুন প্রকল্প বা সলো ট্যুরের ইঙ্গিত।

এ অ্যাকাউন্টটি চালু হয়েছিল ২০২৫ সালের জানুয়ারিতে, তবে আলোচনায় আসে ১৯ জুলাই, যখন বিটিএসের অন্য সদস্যরা এবং বিগহিটের অফিসিয়াল অ্যাকাউন্ট সেটিকে ফলো করা শুরু করে। এর ফলে অনেকে ধারণা করেন, জংকুকের অ্যাকাউন্টের প্রকাশ্যে আসা হয়তো কোনো পরিকল্পনার অংশ।

এক ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টটি এক মিলিয়ন ফলোয়ারের মাইলফলক ছুঁয়ে ফেলে। জংকুক নিজে সাতটি অ্যাকাউন্ট ফলো করছেন, যার মধ্যে একটি হলো তার পোষা কুকুর বাম-এর নামে চালানো আলাদা একটি অ্যাকাউন্ট। সেখানে তিনি নিজেকে ভালোবেসে পরিচয় দেন ‘Bam’s Dad’ হিসেবে, যা তার ব্যক্তিত্বের স্নেহশীল দিকটিও তুলে ধরে।

১৫ জুলাই লাইভ সেশনে জংকুক, আরএম ও ভি-কে একসঙ্গে দেখা যায়, যা ছিল তাদের সামরিক দায়িত্ব পালন শেষে প্রথম লাইভ উপস্থিতি। লাইভের মাঝেই হঠাৎ যুক্ত হন জিমিন, আর একই সময় জে-হোপ দক্ষিণ কোরিয়ার ইনচন বিমানবন্দর থেকে লাইভে আসেন। একদিনে এতগুলো আকস্মিক সাক্ষাৎ ও কার্যকলাপ বিটিএস ফ্যানদের জন্য ছিল এক অনন্য উপহার।

বর্তমানে জিন ও জে-হোপ বাদে বিটিএসের অন্য সদস্যরা অবস্থান করছেন লস অ্যাঞ্জেলেসে, যেখানে তারা ২০২৬ সালের বসন্তে প্রকাশের লক্ষ্যে ব্যান্ডের আসন্ন অ্যালবামের কাজ করছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X