বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০২:৪৫ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আমি তো অভিনয় পারি না, তাও ট্রাই করি: লামিমা লাম

লামিমা লাম। ছবি : সংগৃহীত
লামিমা লাম। ছবি : সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট-এর পঞ্চম সিজন উপলক্ষে ১ জুন রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে আয়োজন করা হয় এক জমকালো প্রেসমিটের। নাটকের প্রায় সব শিল্পী সেখানে উপস্থিত ছিলেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও ভালোবাসা নিয়ে। সেখানেই নিজের পথচলার গল্প তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন লামিমা লাম।

তিনি বলেন, ‘আমি ভীষণ ইমোশনাল রাইট নাউ। সবার কথা শুনে নিজের শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ২০২০ সালে ছোট একটা চরিত্র নিয়ে শুরু করেছিলাম। তখন কিছুই জানতাম না। বলা হয়েছিল, আপনি যেহেতু নোয়াখালীর মেয়ে, কয়েকটা এপিসোডের জন্য দরকার। আমি ভাবলাম, ঠিক আছে—আমি তো পারি না, তাও ট্রাই করি।’

তিনি আরও বলেন, ‘সেই চেষ্টা করতেই আজ সিজন থ্রি থেকে সিজন ফাইভ পর্যন্ত চলে এসেছি আপনাদের ভালোবাসায়। আমি কখনো ভাবিনি এতদূর আসতে পারব।’

নাটকের জনপ্রিয়তা ও চরিত্রগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে বলতে গিয়ে লামিমা বলেন, ‘আমাদের চরিত্রগুলো মানুষ এতটা রিলেট করতে পেরেছে, যেন আমরা তাদের আশপাশেরই কেউ। আমাদের কেমন যেন পরিবারের একজন ভেবে ফেলে সবাই।’

শুটিং সেটে নিজেকে পরিবারের ছোট সদস্যের মতো মনে হলেও সহশিল্পীদের আন্তরিকতা আর ভালোবাসা বারবার তাকে ছুঁয়ে গেছে বলে জানান তিনি। ‘আমি শুটিংয়ে সবার থেকে ছোট। কিন্তু সবাই এতটা আপন করে নিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X