বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

ফের প্রেমে মজেছেন ঝিলিক

তিথি বসু। ছবি : সংগৃহীত
তিথি বসু। ছবি : সংগৃহীত

ভারতীয় বাংলার ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘মা’-তে ঝিলিক চরিত্রে অভিনয় করে যে ছোট্ট মেয়েটি রাতারাতি ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিলেন, সেই তিথি বসু এখন অনেকটাই বদলে গেছেন। বদল এসেছে জীবনের ছকে এমনকি মনের পাতাতেও। অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে তিনি, মন দিয়েছেন ভ্লগিংয়ে। কিন্তু এবার আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। ফের প্রেমে পড়েছেন এই সুন্দরী।

তিন বছর আগে যখন প্রেম ভেঙেছিল। তখনও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তিনি। মাঝে বেশকিছু বছর কেটে গেছে। তবে এবার তার জীবনে এসেছে নতুন মানুষ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আদুরে ছবি পোস্ট করে নতুন করে প্রেমে পড়ার খবর নিজেই শেয়ার করেছেন তিথি। যদিও ছবিতে প্রেমিকের মুখটি স্টিকার দিয়ে ঢেকে রেখেছেন তিনি। কারণ? ‘নজর লাগবে’এই বিশ্বাসেই এবার প্রেমিকের মুখ ঢাকলেন তিনি।

ভারতীয় এক গণমাধ্যমকে তিথি বলেন, ‘আমি নজর লাগাতে খুব বিশ্বাস করি। তাই এখনই একসঙ্গে স্পষ্ট ছবি দিতে চাই না। কিন্তু আবার ইচ্ছে হয় পোস্ট করতে, তাই করেছি।‘

এই নতুন প্রেমের সূচনা ভ্লগিং করতে গিয়েই। সেখানেই পরিচয়, ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। তিথির নতুন প্রেমিকের নাম শুভজিৎ চক্রবর্তী। তিনি মিডিয়ার কেউ নন, একদা চাকরি করতেন, এখন নিজের ব্যবসা শুরু করেছেন। আপাতত তারা প্রেমে মশগুল। তবে বিয়ে নিয়ে এখনো কোনো পরিকল্পনা নেই বলে জানান তিথি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বীমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১০

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১১

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১২

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৩

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৪

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৫

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৬

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৭

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৮

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৯

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X