বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অনুষ্ঠিত হলো ‘কাদামাটি’র দ্বিতীয় প্রদর্শনী

‘কাদামাটি’র দ্বিতীয় প্রদর্শনী। ছবি : সংগৃহীত
‘কাদামাটি’র দ্বিতীয় প্রদর্শনী। ছবি : সংগৃহীত

জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজিত নাটক ‘কাদামাটি’র দ্বিতীয় প্রদর্শনী। শনিবার (২ আগস্ট) রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যায় নাটকটির প্রদর্শনী শুরু হয়।

একক অভিনীত নাটকটিতে অভিনয় করেছেন স্মরণ সাহা। অনিকেত পাল রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।

নাটকটির গল্পে দেখা যায়, জীবন-জীবিকার তাগিদে কিংবা নিজের ইচ্ছাপূরণের জন্য কিংবা দৃঢ় মনোবল নিয়ে মানুষ যখন নিজের শিকড় ছেড়ে পাড়ি জমায় অন্য কোনো মাটিতে, ‘কাদামাটি’ তাদের গল্প। এটাকে ঠিক গল্প বলা যাবে না। এটি একটি অনুভূতির মহাকাব্য। যা পাড়ি দেওয়া মানুষের বাস্তবতার গল্প। এটি দুঃখ কিংবা সময়ের একাকিত্বের গল্প। কাদামাটির মানুষটির চারপাশে যদিও হাজার হাজার মানুষ, তবুও এক সময় না একসময় বড্ড একা মনে হয় শিকড় ছাড়া মানুষটার। এই এত বড় বড় আলোক ঝলমলে ভবনগুলো যেন গুম করে ফেলছে তাকে, কেউ যেন তাকে দেখছে না কিংবা অনুভব করছে না।

এখানে সবাই যেন তার নিজের মধ্যেই হারিয়ে যেতে চায়। এই শহরে স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে এক সময় নিজের পরিচয়টা খুঁজে পাওয়া যায় না। কিন্তু নিজের শিকড় যখন গাঁথা হয়ে যায় অন্য মাটিতে, তখন এই শিকড়ের জন্যই ফিরে যাওয়া হয়ে ওঠে না তার নিজের মাটিতে।

কিন্তু সময়ের বিবর্তনে মন ফিরে যেতে চায় নিজের শিকড়ের ভূমিতে। সেই কাদামাটিতে, নিজের জন্মভূমিতে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। যে কাদামাটিতে হাঁটি হাঁটি পা পা করে বড় হওয়া সেই কাদামাটির সোঁদা গন্ধ এখনো তার গায়ে লেগে আছে, তাকে ভুলে যাবে কীভাবে?

যুগে যুগে মানুষের জীবনে তাই ঘটে। মানুষ প্রতিটি মুহূর্তে নতুন শিকড় তৈরি করে। জীবনকে নতুন করে গড়ে তোলে। সত্যি এটাই জীবনের মূল কখনো একটি জায়গায় আটকে থাকে না; বরং এটি ক্রমাগত পরিবর্তিত হয় প্রতিমুহূর্তে। তার পরও একসময় পথের শেষে মানুষ দাঁড়িয়ে থাকে নতুন এক দিগন্তের আশা নিয়ে। এভাবেই পরিবর্তিত সময় ও জীবনের বহুমুখী বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলে জীবন।

এ নাটকটির আলো ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন পলাশ হেনড্রী সেন। আবহসংগীতে রামিজ রাজু। পোস্টার ডিজাইনে সোয়েব হাসনাত মিতুল। প্রক্ষেপণে শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি ও শ্রেয়া সাহা স্বর্ণা। ব্যবস্থাপক বিশ্বজিৎ পাল গৌরাঙ্গ। মঞ্চ ব্যবস্থাপক বাহারুল ইসলাম বাহার ও প্রযোজনা অধিকর্তা আজিম উদ্দিন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X