বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাজীবের ‘আলী’ যাচ্ছে টরন্টো

রাজীবের ‘আলী’ যাচ্ছে টরন্টো। ছবি : সংগৃহীত
রাজীবের ‘আলী’ যাচ্ছে টরন্টো। ছবি : সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে ‘স্পেশাল মেনশন’ স্বীকৃতি পাওয়ার পর এবার নতুন সাফল্য যোগ হলো আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’-এর ঝুলিতে। ছবিটি নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘টিআইএফএফ’-এর জন্য।

শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নির্মাতা রাজীব এমনটাই জানান। আলীর একটি পোস্টার শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “আলী-এর জন্য আরেকটি মাইলফলক! কানে সম্মানজনক স্বীকৃতি পাওয়ার পর, মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফএফ) প্রিমিয়ারের পর এবার উত্তর আমেরিকায় এক অসাধারণ যাত্রা শুরু।”

তিনি আরও লেখেন, ‘আলী’ এবার টিআইএফএফ-এর ‘শর্টকাট’ প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। উৎসবের এই স্বর্ণজয়ন্তী সংস্করণের অংশ হতে পারা আমাদের জন্য এক বিশাল অর্জন, যা আমাদের সবাইকে আনন্দিত করেছে।

এরপর শেষে পরিচালক রাজীব ধন্যবাদ জানান টিআইএফএফের নির্বাচন কমিটি, সোনজা বাকসা এবং পুরো নির্মাতা দলের সদস্যদের। পাশাপাশি মীনাক্ষী শেষাদ্রির নিঃস্বার্থ ভালোবাসা ও পাশে থাকার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘আলী’ ছবিটির শুটিং হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে, সিলেটের বিভিন্ন লোকেশনে। টানা পাঁচ দিন ধরে দৃশ্যধারণ করেন রাজীব।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X