কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার শিল্পকলায় মঞ্চস্থ হবে ব্যতিক্রমের দুই নাটক   

শুক্রবার শিল্পকলায় মঞ্চস্থ হবে ব্যতিক্রমের দুই নাটক। ছবি : কালবেলা
শুক্রবার শিল্পকলায় মঞ্চস্থ হবে ব্যতিক্রমের দুই নাটক। ছবি : কালবেলা

আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ২টি নাটক মঞ্চস্থ হবে। নাটক দুটি হলো ‘পাখি’ এবং ‘পিছু ডাক’।

শরদিন্দ্যু বন্দোপাধ্যায়ের গল্প অবলম্বনে ‘পিছু ডাক’ নাটকটির নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলাম। ভারতবর্ষে যখন রেলগাড়ি এলো সে সময়ের এক জংশনে নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে। বাঈজী কাহিনির এ নাটকে সংসারের নারী এবং বাইরের নারী অর্থাৎ সংসার বিবাগী নারীর টানাপড়েন উঠে এসেছে। ‘পিছু ডাক’ ব্যতিক্রমের ৩৪তম প্রযোজনা।

আর ব্যতিক্রমের ৪২তম প্রযোজনা নাটক পাখি। ‘পাখি’ নাটকটি রচনা করেছেন কলকাতার নাট্যকার মনোজ মিত্র। আর নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম সোহাগ।

‘পাখি’ নাটকের কাহিনিতে দেখা যাবে, হারিকেন কোম্পানির সেলস রিপ্রেজেনটেটিভ নীতিশের পঞ্চম বিবাহবার্ষিকী পালনের সাধ হয়। অভাবের সংসারে ঝামেলা আর না বাড়াতে বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে বাধ সাধে স্ত্রী শ্যামা। নীতিশ তার সিদ্ধান্তে অটল। তার বড়লোক বন্ধুদের খোঁচা তাকে আরো তাঁতিয়ে দেয়। বন্ধুদের নেমন্তন্ন করে খাওয়ানোর জন্য সে তার শেষ সম্বল প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলে। শেষ বেলায় তারা না এলে ভেঙে পড়ে নীতিশ ও শ্যামা। অতঃপর উঠে দাঁড়িয়ে নিজের মতো করে পালন করে নিজেদের একটা দিন। নীতিশ চরিত্রে সাইফুল ইসলাম সোহাগ শ্যামা চরিত্রে নওশীন ইসলাম দিশা। এ ছাড়া আরও অভিনয় করেছেন মনি, সাজ্জাদ হোসাইন।

দুটো নাটকই শত রজনী পার করে এগিয়ে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X