কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় শোক শেষে শিল্পকলায় ফিরছে সাংস্কৃতিক কর্মসূচি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় শোকপালন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পুনরায় শুরু হচ্ছে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী।

রোববার (২১ ডিসেম্বর) থেকে পূর্বনির্ধারিত কর্মসূচিগুলো নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা মো. মাহমুদুল হক জিহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে ঘোষিত রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আজ (শনিবার) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত শুক্রবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়।

এই সিদ্ধান্তের কথা একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। শোকপালন শেষ হওয়ায় এখন সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একাডেমি দেশের দর্শক, শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানায়, রাষ্ট্রীয় শোক শেষে আগামীকাল (রোববার) থেকে সকল পূর্বনির্ধারিত অনুষ্ঠান ও প্রদর্শনী স্বাভাবিক নিয়মে চলবে। একই সঙ্গে সাংস্কৃতিক কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X